জাপানি প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনা নিয়ে জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোংয়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৩ জুন) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়। বৈশ্বিক পর্যায়ে লজিস্টিকস, অবকাঠামো, ধাতু, জ্বালানি […]
জামিনে মুক্তি পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী

জামিনে কারাগার থেকে মুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বুধবার (৩ জুন) দিবাগত রাত ১০টা ১০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসা থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হত্যা, হত্যাচেষ্টা […]
১০ বছর পর সাফ নারী ফুটবলের ফাইনালে আবারও বাংলাদেশ–ভারত মুখোমুখি

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আবারও মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। বুধবার (৩ জুন) দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে ১–০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত। একই দিনে নেপালকে ২–১ গোলে পরাজিত করে শিরোপা নির্ধারণী ম্যাচে ওঠে বাংলাদেশ নারী দল। ফলে দীর্ঘ ১০ বছর পর সাফের ফাইনালে আবারও দেখা হচ্ছে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের। সর্বশেষ […]
ইউএনজিএ সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান?

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। চার দশক পর এই পদে বাংলাদেশের দ্বিতীয়বারের মতো প্রতিনিধিত্বকে বড় কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। ইউএনজিএকে ‘বিশ্ব সংসদ’ বলা হয়, যেখানে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্র সমান ভোটাধিকার নিয়ে বৈশ্বিক ইস্যুতে অংশ নেয়। নিরাপত্তা পরিষদের মতো কোনো ভেটো ক্ষমতা এখানে নেই। সভাপতি হিসেবে […]
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ৬ জুন শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেপাল। এরই ধারাবাহিকতায় ২৩তম মিনিটে গীতা রানির গোলে […]
দেশে হামে মৃত্যু ৬০০ ছাড়াল, উদ্বেগ বাড়ছে

দেশে হাম ও হামের উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম […]
খানজাহান আলী মাজারের দীঘির কুমির করমজলে স্থানান্তরের সিদ্ধান্ত

বাগেরহাটের ঐতিহাসিক হজরত খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দীঘিতে থাকা কুমিরটি সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। মাজার এলাকায় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। সভা শেষে তিনি জানান, মাজারে আসা […]
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ১, আহত ৬০ জনের বেশি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত এবং ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর বিবিসির। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। হামলার পর বিমানবন্দর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে ফ্লাইট চলাচল ব্যাহত হয়। বুধবার (৩ জুন) চালানো এই হামলাকে ‘অপরাধমূলক […]
পীরগাছায় ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

রংপুরের পীরগাছা উপজেলায় বাড়ির পাশের ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের দিঘাটারী গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলো দিঘাটারী গ্রামের সামছুল হকের ছেলে মাহামুদুল হাসান (৫) এবং তার ফুফাতো ভাই গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চাচিয়া মীরগঞ্জ গ্রামের জাহিদ হোসেনের ছেলে আবিদ হাসান (৫)। স্থানীয় সূত্রে জানা যায়, […]
পদ্মা নদীতে বস্তাবন্দি কিশোরীর মরদেহ উদ্ধার

পাবনায় পদ্মা নদী থেকে হাত বাঁধা অবস্থায় বস্তাবন্দি এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। বুধবার সকাল ১০টার দিকে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বলরামপুর পীরপুর সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে […]
নরসিংদীতে সড়কের পাশে বাক্সবন্দি নবজাতকের মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুরে সড়কের পাশ থেকে বাক্সবন্দি এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের পচারবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সড়কের পাশে ধানক্ষেতের কাছে একটি বাক্স পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে কাছে গিয়ে তারা বাক্সের ভেতরে নবজাতকের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে […]
মোবাইল না পেয়ে বাবাকে কুপিয়ে জখমের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগে সালমান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার গভীর রাতে ফতুল্লার ভুইগড় বাসস্ট্যান্ড সংলগ্ন ‘স’ মিল গলি এলাকায় এ ঘটনা ঘটে। আহত কামাল মিয়া (৪৫) বর্তমানে ঢাকার একটি বেসরকারি […]
বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোর দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই কন্যা সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহত নারী স্মৃতি রানী বরগুনার কালিবাড়ী এলাকার বাসিন্দা। তিনি জেলা পরিষদ ডাকবাংলোতে খণ্ডকালীন ঝাড়ুদার হিসেবে কাজ করতেন। উদ্ধার হওয়া দুই শিশু তার সন্তান বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, ডাকবাংলোর […]
হবিগঞ্জে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত শতাধিক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার খরকি গ্রামে সালিশ বৈঠকের ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে নতুন করে প্রায় ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আগে টাকা লেনদেন নিয়ে একই গ্রামের আহমদ ও তোফাজ্জলের মধ্যে বিরোধ তৈরি হয়। […]
টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ গরুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে ফসলি জমিতে থাকা ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভেঙে যাওয়া কাঠের খুঁটির পরিবর্তে সেখানে বাঁশের খুঁটি ব্যবহার করা হয়েছিল। ওই ঝুঁকিপূর্ণ খুঁটিতে বিদ্যুৎ প্রবাহিত হলে মাঠে ঘাস খেতে যাওয়া গরুগুলো বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই পাঁচটি […]
নারী কারারক্ষীর সঙ্গে অডিও ফাঁসের ঘটনায় জেল সুপার দিদারুল আলমকে স্ট্যান্ড রিলিজ

নারী কারারক্ষীর সঙ্গে আপত্তিকর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কিশোরগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. দিদারুল আলমকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বুধবার কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. দিদারুল আলমকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে কারা প্রশিক্ষক হিসেবে বদলি […]
খান স্যারের কোচিং সেন্টারে হামলা, আলোচনায় বাংলাদেশ নিয়ে পুরনো মন্তব্য

ভারতের বিহার রাজ্যের আলোচিত শিক্ষক ও ইউটিউবার ফয়সাল খান, যিনি খান স্যার নামে পরিচিত, তার কোচিং প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাত ১০টার দিকে পাটনার কদমকুয়ান এলাকায় অবস্থিত খান গ্লোবাল কোচিং ইনস্টিটিউটে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এতে প্রতিষ্ঠানের বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয় এবং একজন নিরাপত্তারক্ষী আহত হন। পুলিশ […]
মায়ের মরদেহ উদ্ধারের ঘটনার পর যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার

রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনা নিয়ে আলোচনার মধ্যেই তার ছেলে যুগ্ম সচিব ড. এ কে এম আনিসুর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। ড. এ কে এম আনিসুর রহমান মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) […]
রাজশাহীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের অভিযোগ, শনাক্তে কাজ করছে পুলিশ

রাজশাহী মহানগরীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল ৮টার দিকে নগরীর সিটিহাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ২০ থেকে ৩০ জনের একটি দল হঠাৎ সড়কে মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেয়। কিছু সময় অবস্থানের পর তারা দ্রুত এলাকা ত্যাগ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে অংশ নেওয়া […]
পুলিশের ৯ কর্মকর্তার বদলি ও পদায়ন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। বদলির তালিকায় থাকা খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎ হোসেনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ […]