বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেপ্তার

আবু সাঈদ হত্যা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে আটক করা হয় তাকে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানিয়েছেন, অধ্যাপক মো. হাসিবুর রশীদ ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে রংপুরে নিহত হওয়া বেরোবি […]
বাংলাদেশকে যুদ্ধবিমানের সিমুলেটর উপহার দিল পাকিস্তান, বাড়ছে কৌশলগত গুরুত্ব

নতুন মাত্রা যুক্ত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সম্পর্কে। পাকিস্তান অত্যাধুনিক যুদ্ধবিমান জেএফ-১৭ থান্ডার ব্লক-৩-এর সিমুলেটর হস্তান্তর করেছে বাংলাদেশকে। এই ঘটনাটিকে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ পরিবর্তন ও দেশ দুটির মধ্যে পারস্পরিক সম্পর্কের এক বিশাল অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই সিমুলেটর হস্তান্তর কেবল প্রযুক্তিগত সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব সুদূরপ্রসারী। […]
আগামী ৮ বছরে সব প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ৮ বছরের মধ্যে দেশের কোনো প্রতিবন্ধী ব্যক্তি সরকারি ভাতার বাইরে থাকবে না। তিনি জানান, জুলাই মাস থেকে নতুন করে প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে ভাতা কার্যক্রমের আওতায় আনা হবে। এ জন্য যেসব পরিবারে প্রতিবন্ধী সদস্য রয়েছে, তাদের তথ্য জমা দেওয়ার আহ্বান জানান তিনি। শনিবার (১৬ মে) বিকেলে নরসিংদী জেলার বেলাবো […]
গাজীপুরের আলোচিত পাঁচ খুন মামলার আসামির মরদেহ উদ্ধার

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে হত্যার আলোচিত মামলার প্রধান আসামি ফোরকান মোল্লার মরদেহ মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে ঘোড়দৌড় বাজারসংলগ্ন নদী এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও মাওয়া নৌপুলিশ সূত্র জানায়, স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে […]
দুই মাসের মধ্যে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধাসংবলিত ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে। শনিবার (১৬ মে) সিলেট নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘গ্লোবালাইজিং সিলেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী সিলেটের উন্নয়ন ও বিশ্বায়নে প্রবাসীদের রেমিট্যান্স এবং বিনিয়োগের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা […]
জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নই বিএনপির অঙ্গীকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় গেলে তা বাস্তবায়নের চেষ্টা করে। তিনি জানান, ইতোমধ্যে সরকার ফ্যামিলি কার্ড চালু, খাল খনন কর্মসূচি বাস্তবায়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম-মোয়াজ্জিনদের জন্য সম্মানীর ব্যবস্থা করেছে। শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক […]
ট্রেনের ১টি টিকিটের জন্য লড়াই ৭৮১ জনের

ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট ক্রয়ে বাড়ছে যাত্রীদের চাপ। শনিবার (১৬ মে) ছিল অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিন। এদিন ২৬ মে ঢাকা থেকে যাত্রার টিকিট বিক্রি শুরু হতেই রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে প্রচণ্ড চাপ তৈরি হতে দেখা যায়। রেলওয়ের তথ্যমতে, সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হওয়ার পর প্রথম ৩০ মিনিটে প্রায় ১ […]
প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নে ২৭ হাজার কোটি টাকার সমরাস্ত্র কেনার পরিকল্পনা

দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ২৭ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুদ্ধ সরঞ্জাম ও সামরিক অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের কাছে এ প্রস্তাব পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা চাহিদা বিবেচনায় নিয়েই এই পরিকল্পনা তৈরি করা […]
জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই হবে ফারাক্কা চুক্তি: মির্জা ফখরুল

দেশের জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করে সরকার কোনো চুক্তি করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় রাখতে হলে ফারাক্কা চুক্তির ন্যায্য ও টেকসই সমাধান জরুরি। বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ভবিষ্যতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার রাজধানীর […]
সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মিজানুর রহমান সিনহা মারা গেছেন

মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান সিনহা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু […]
জনগণের দাবি হলে বিভাগ হবে কুমিল্লা: পথসভায় প্রধানমন্ত্রী

জনগণ চাইলে তাদের দাবি অনুযায়ী কুমিল্লাকে বিভাগ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজের উদ্বোধন ও একদিনের সংক্ষিপ্ত সফরে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রাকালে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় অংশগ্রহণ করে এ কথা বলেন তিনি। পর্যায়ক্রমে সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কথা দিয়ে […]
এক বছরের মধ্যে ৫০ লাখ মা-বোনের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে: তারেক রহমান

আসন্ন জুন মাসের বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ অনেক বেশি রাখা হবে এবং আগামী এক বছরের মধ্যে দেশের ৫০ লাখ মা-বোনের হাতে ফ্যামিলি কার্ড হস্তান্তর করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুর সফরের উদ্দেশ্যে যাত্রাকালে কুমিল্লার লাকসামে মুদাফরগঞ্জে অনুষ্ঠিত এক পথসভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। এ সময় […]
জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শিক্ষার্থীদের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রশাসন অপরাধীকে গ্রেপ্তারে ব্যর্থ হওয়ার পাশাপাশি তথ্য গোপন ও শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছে। শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা প্রক্টর কার্যালয়ের দুটি দরজায় নতুন তালা […]
বিশ্বজুড়ে ফুটবলার রপ্তানিতে শীর্ষে ব্রাজিল

আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিল দল নিজেদের চেনা নেই অনেকদিন। সাম্প্রতিক মাঠের পারফরম্যান্সের কারণে ২০২৬ বিশ্বকাপে দলটির শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে খোদ ভক্তদের মনেই তৈরি হয়েছে সংশয়। তবে মাঠের পারফরম্যান্স যেমনই হোক না কেন, বিশ্বজুড়ে ফুটবলার রপ্তানির বাজারে এখনো একক আধিপত্য বজায় রেখেছে সেলেসাওরা। সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিআইইএস ফুটবল অবজারভেটরির সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। […]
পর্তুগালে প্রাইভেটকার-ট্রেন সংঘর্ষে বাংলাদেশি নিহত, আহত ৪

পর্তুগালের আলগার্ভ অঞ্চলে ট্রেনের ধাক্কায় রাম প্রসাদ সরকার (৩৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার মেশিলহোইরা গ্রান্ডে এলাকায় একটি প্রাইভেটকার ও ট্রেনের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাম প্রসাদ সরকারের বাড়ি টাঙ্গাইলে। দীর্ঘদিন ধরে তিনি পর্তুগালে অবস্থান করছিলেন। শুক্রবার বাংলাদেশ দূতাবাস […]
ধর্ষণের অভিযোগে টাঙ্গাইলে যুবদল নেতা বহিষ্কার

টাঙ্গাইলের গোপালপুরে এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেনকে (রাবন) দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কারের কথা জানায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এর আগে ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে দুলাল হোসেনসহ তিনজনের বিরুদ্ধে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা […]
নরসিংদীতে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

নরসিংদীর পলাশে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে প্রধান অভিযুক্ত মিশাত শেখকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৪ মে) রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে গ্রেফতার যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মিশাত ওই গ্রামের ইসমাইল শেখের সন্তান বলে জানা গেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, […]
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার সিনালোয়ার সাবেক নিরাপত্তা সচিব

যুক্তরাষ্ট্রে মাদক কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যের সাবেক জননিরাপত্তা সচিব গেরারদো মেরিডা সানচেজকে গ্রেপ্তার করা হয়েছে। ফেডারেল আদালতের নথি অনুযায়ী, গত ১১ মে অ্যারিজোনায় তাকে আটক করা হয় এবং পরে নিউইয়র্কে নেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালনকালে সানচেজ সিনালোয়া কার্টেলের শক্তিশালী গোষ্ঠী ‘লস চাপিতোস’-এর […]
নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের উৎসে কর বাড়ানোর পরিকল্পনা এনবিআরের

নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ওপর উৎসে কর বাড়ানোর পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রস্তাব অনুযায়ী, চাল, ডাল, ভোজ্যতেল, পেঁয়াজ, রসুন, আলুসহ অন্তত ২৮টি কৃষি ও খাদ্যপণ্যের স্থানীয় সরবরাহে উৎসে করের হার বর্তমান ০ দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করা হতে পারে। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সামনে রেখে এ প্রস্তাব চূড়ান্ত করা হচ্ছে বলে জানা […]
বাড়ল ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ

যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির সময়সীমা আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ২ ও ৩ জুন ওয়াশিংটনে দুই দেশের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হবে। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে সরাসরি বৈঠক শুরু […]