Ridge Bangla

আগামী ৮ বছরে সব প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ৮ বছরের মধ্যে দেশের কোনো প্রতিবন্ধী ব্যক্তি সরকারি ভাতার বাইরে থাকবে না। তিনি জানান, জুলাই মাস থেকে নতুন করে প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে ভাতা কার্যক্রমের আওতায় আনা হবে। এ জন্য যেসব পরিবারে প্রতিবন্ধী সদস্য রয়েছে, তাদের তথ্য জমা দেওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (১৬ মে) বিকেলে নরসিংদী জেলার বেলাবো উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাভোগী নারীরা মাসে আড়াই হাজার টাকা করে পাবেন, যা বছরে ৩০ হাজার টাকায় পৌঁছাবে।

পাশাপাশি সরকার স্বাস্থ্যসেবা উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রসবকালীন জটিলতা কমিয়ে ব্যথা নিরসনে নতুন ওষুধ আনা হয়েছে। এছাড়া সেবার মান বৃদ্ধিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। এছাড়া উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহীসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।

This post was viewed: 2

আরো পড়ুন