Skip to main content

Ridge Bangla

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার সিনালোয়ার সাবেক নিরাপত্তা সচিব

যুক্তরাষ্ট্রে মাদক কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যের সাবেক জননিরাপত্তা সচিব গেরারদো মেরিডা সানচেজকে গ্রেপ্তার করা হয়েছে। ফেডারেল আদালতের নথি অনুযায়ী, গত ১১ মে অ্যারিজোনায় তাকে আটক করা হয় এবং পরে নিউইয়র্কে নেওয়া হয়।

অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালনকালে সানচেজ সিনালোয়া কার্টেলের শক্তিশালী গোষ্ঠী ‘লস চাপিতোস’-এর কাছ থেকে মাসে এক লাখ ডলারের বেশি ঘুষ নিতেন। এর বিনিময়ে তিনি কার্টেলের সদস্যদের সুরক্ষা দিতেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাতে নির্দেশ দিতেন।

যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা আরও দাবি করেছেন, সানচেজ কার্টেলকে গোপন গোয়েন্দা তথ্য সরবরাহ করতেন। এমনকি পরিকল্পিত অভিযানের আগাম তথ্য দেওয়ার কারণে কার্টেল সদস্যরা মাদক ও সরঞ্জাম সরিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল।

এই মামলায় সিনালোয়ার সাবেক গভর্নর রুবেন রোচার নামও এসেছে। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

This post was viewed: 45

আরো পড়ুন