Skip to main content

Ridge Bangla

জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নই বিএনপির অঙ্গীকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় গেলে তা বাস্তবায়নের চেষ্টা করে। তিনি জানান, ইতোমধ্যে সরকার ফ্যামিলি কার্ড চালু, খাল খনন কর্মসূচি বাস্তবায়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম-মোয়াজ্জিনদের জন্য সম্মানীর ব্যবস্থা করেছে।

শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশের জনগণ দীর্ঘদিন স্বৈরাচার ও দমন-পীড়নের মধ্যে ছিল। ফ্যাসিবাদী শাসনামলে সরকারের সমালোচনা করলেই মানুষকে গুম, মামলা ও নির্যাতনের শিকার হতে হতো। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে সেই শাসনের অবসান ঘটেছে।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে বহু মানুষ জীবন দিয়েছেন এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন। তাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। এখন শুধু স্বৈরাচারমুক্ত হওয়াই যথেষ্ট নয়, দেশকে নতুনভাবে গড়ে তোলাও জরুরি।

প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে এবং একটি গণতান্ত্রিক, মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

This post was viewed: 30

আরো পড়ুন