Skip to main content

Ridge Bangla

বাংলাদেশকে যুদ্ধবিমানের সিমুলেটর উপহার দিল পাকিস্তান, বাড়ছে কৌশলগত গুরুত্ব

নতুন মাত্রা যুক্ত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সম্পর্কে। পাকিস্তান অত্যাধুনিক যুদ্ধবিমান জেএফ-১৭ থান্ডার ব্লক-৩-এর সিমুলেটর হস্তান্তর করেছে বাংলাদেশকে। এই ঘটনাটিকে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ পরিবর্তন ও দেশ দুটির মধ্যে পারস্পরিক সম্পর্কের এক বিশাল অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই সিমুলেটর হস্তান্তর কেবল প্রযুক্তিগত সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর প্রভাব সুদূরপ্রসারী। এটি ভবিষ্যতে সম্ভাব্য যুদ্ধবিমান ক্রয় প্রক্রিয়ার প্রস্তুতির অংশ হতে পারে। এর ফলে বাংলাদেশ বিমান বাহিনীর পাইলটরা আগাম প্রশিক্ষণ গ্রহণ, অপারেশনাল দক্ষতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের সুযোগ পাবেন।

২০২৬ সালের মে মাসে ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর মধ্যে প্রথম আনুষ্ঠানিক ‘এয়ার স্টাফ টকস’ অনুষ্ঠিত হয়। বৈঠকে পাকিস্তানের উচ্চপর্যায়ের সামরিক প্রতিনিধি দল অংশ নেয়। ওই বৈঠকের পরই জেএফ-১৭-এর সিমুলেটর হস্তান্তরের বিষয়টি প্রকাশিত হয়।

বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন পরিকল্পনায় এ ধরনের প্রযুক্তিগত সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে আঞ্চলিক সামরিক সক্ষমতার ভারসাম্যেও এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

জেএফ-১৭ থান্ডার ব্লক-৩ যুদ্ধবিমানটি আধুনিক রাডার, উন্নত অস্ত্র বহন সক্ষমতার সঙ্গে রাতে ও দিনে সমানতালে বহুমুখী অভিযানে পারদর্শী। পাকিস্তান এই বিমানটি ইতিমধ্যেই কয়েকবার ভারতের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেছে।

This post was viewed: 29

আরো পড়ুন