Skip to main content

Ridge Bangla

ট্রেনে আজ বিক্রি হচ্ছে ২৬ মে’র অগ্রিম টিকিট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির ধারাবাহিকতায় আজ শনিবার (১৬ মে) ২৬ মে’র ট্রেনের আসনের টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। রেলওয়ে সূত্রে জানা যায়, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। এরপর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের আসনের […]

নিখোঁজের ১০ দিন পর মা-মেয়ের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার এক নারী ও তার চার বছরের মেয়ের মরদেহ ১০ দিন পর মাটিচাপা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের কালিতলা যতিনবদ্দি এলাকার একটি পুকুরপাড় থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, একটি কুকুর মাটি খুঁড়ে মরদেহের অংশ বাইরে নিয়ে […]

ফারাক্কা লংমার্চ দিবস আজ

আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস। ১৯৭৬ সালের ১৬ মে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে সংগঠিত এই লংমার্চ বাংলাদেশের রাজনৈতিক ও পানি অধিকার আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে আছে। সেদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ রাজশাহীর মাদ্রাসা ময়দানে সমবেত হয়েছিলেন, যাদের কণ্ঠে ছিল একটাই দাবি- বাংলার নদীর ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করতে […]

কঙ্গোয় নতুন করে ইবোলার প্রাদুর্ভাব, মৃত ৬৫ জন

আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলে আবারও প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটির ইতুরি প্রদেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে এখন পর্যন্ত অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও ২৪৬ জন। আফ্রিকার শীর্ষ স্বাস্থ্য সংস্থা আফ্রিকা সিডিসি শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, ইতুরি প্রদেশের স্বর্ণখনি-সমৃদ্ধ মোংওয়ালু ও রুয়াম্পারা শহর বর্তমানে সংক্রমণের […]

কায়সার হামিদের কন্যা কারিনা কায়সার মারা গেছেন

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভারজনিত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। পারিবারিক সূত্র জানায়, প্রথমে জ্বর ও সংক্রমণে আক্রান্ত হন কারিনা। পরে হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি […]

প্রেমের টানে চীন থেকে পিরোজপুরে এসেও আইনের বেড়াজালে ব্যর্থ প্রেমিক

ভাষা শেখার মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচয়। সেই সূত্র ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে চীন থেকে বাংলাদেশে ছুটে আসেন ৩০ বছর বয়সী চীনা যুবক লিয়ন। তবে প্রেমিকা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শেষ পর্যন্ত বিয়ে না করেই তাকে ফিরে যেতে হয়েছে। পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নে ঘটা এই ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চন হাওলাদারের মেয়ে […]

মালদ্বীপে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় নিহত ৫ ইতালীয় পর্যটক

মালদ্বীপের গভীর সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচ ইতালীয় পর্যটকের মৃত্যু হয়েছে। পানির নিচের গুহা অনুসন্ধানের সময় তারা নিখোঁজ হন। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মালদ্বীপের ভাভু আটুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতরা সমুদ্রের প্রায় ৫০ থেকে ৬০ মিটার গভীরে ডাইভ দিয়ে […]

জ্বালানি খাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে দেশটির জ্বালানি দপ্তরে এ চুক্তি সই হয়। সমঝোতা স্মারকে যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি সচিব ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দুই দেশের জ্বালানি ও কূটনৈতিক পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। […]

গাজীপুরে এক সপ্তাহে ১১ খুন, জনমনে ছড়াচ্ছে আতঙ্ক

গাজীপুরে গত এক সপ্তাহে একই পরিবারের পাঁচজনসহ মোট ১১ জনকে হত্যা করা হয়েছে। ধারাবাহিক এসব হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাগুলো তদন্ত করছে বলে জানিয়েছে পুলিশ। ৮ মে কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে শারমিন খানম, তাঁর তিন কন্যা ও ছোট ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় শারমিনের স্বামী ফোরকানকে প্রধান […]

চীনে এনভিডিয়ার এআই চিপ বিক্রিতে মার্কিন অনুমোদন মিললেও কাটেনি অনিশ্চয়তা

মার্কিন সরকার চীনের আলিবাবা, টেনসেন্টসহ অন্তত ১০টি প্রযুক্তি প্রতিষ্ঠানকে এনভিডিয়ার উন্নত এআই চিপ ‘এইচ২০০’ কেনার অনুমতি দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের সাম্প্রতিক উচ্চপর্যায়ের আলোচনার পর এই সিদ্ধান্ত সামনে এসেছে। অনুমোদিত প্রতিষ্ঠানের তালিকায় বাইটড্যান্স ও জেডি ডটকমও রয়েছে। পাশাপাশি লেনোভো ও ফক্সকনকে চিপ সরবরাহের পরিবেশক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। লাইসেন্স […]

দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর

দীর্ঘ ২২ বছর পর আজ চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন স্থানে সাজসজ্জার পাশাপাশি প্রচারণা ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টায় তিনি ঢাকা থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। পথে বেলা […]

ঝিনাইদহে আঙুর চাষে সফলতা, ভাগ্য বদলাল তিন বন্ধুর

ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান গ্রামে আঙুর চাষ করে সফলতা পেয়েছেন তিন বন্ধু। চাকরির পেছনে না ছুটে ২ বিঘা জমিতে পরীক্ষামূলক আঙুর চাষ করে তারা এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। উদ্যোক্তারা হলেন আল আমিন, তানিম আহম্মেদ ও আনাস হোসেন। তারা সবাই একই গ্রামের বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আঙুর চাষের বিভিন্ন কৌশল শিখে তারা এ উদ্যোগ নেন বলে […]