Skip to main content

Ridge Bangla

এক বছরের মধ্যে ৫০ লাখ মা-বোনের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে: তারেক রহমান

আসন্ন জুন মাসের বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ অনেক বেশি রাখা হবে এবং আগামী এক বছরের মধ্যে দেশের ৫০ লাখ মা-বোনের হাতে ফ্যামিলি কার্ড হস্তান্তর করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুর সফরের উদ্দেশ্যে যাত্রাকালে কুমিল্লার লাকসামে মুদাফরগঞ্জে অনুষ্ঠিত এক পথসভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করে বলেন, নির্বাচনের আগে খাল পুনঃখননের কথা বলেছিলাম। তারই অংশ হিসেবে আজকের এই চাঁদপুর সফর।

তিনি বলেন, “আমরা জনগণকে অনেক প্রতিশ্রুতি দিয়েছি। সকল প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।”

This post was viewed: 11

আরো পড়ুন