Ridge Bangla

প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নে ২৭ হাজার কোটি টাকার সমরাস্ত্র কেনার পরিকল্পনা

দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ২৭ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুদ্ধ সরঞ্জাম ও সামরিক অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের কাছে এ প্রস্তাব পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা চাহিদা বিবেচনায় নিয়েই এই পরিকল্পনা তৈরি করা হয়েছে। বর্তমানে প্রস্তাবটি পর্যালোচনাধীন রয়েছে।

প্রস্তাবে সবচেয়ে বড় বরাদ্দ রাখা হয়েছে বিমানবাহিনীর জন্য। প্রায় ১২ হাজার ২৩২ কোটি টাকার এ পরিকল্পনায় মাল্টিরোল যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার, উন্নতমানের ড্রোন, অ্যান্টি-ড্রোন প্রযুক্তি, দূরপাল্লার রাডার ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কথা রয়েছে। পাশাপাশি বৈমানিক ও প্রযুক্তিবিদ তৈরিতেও গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর জন্য প্রায় ৯ হাজার ৯০০ কোটি টাকার প্রস্তাবে আধুনিক অস্ত্র, গোলাবারুদ ও ফায়ার সাপোর্ট সিস্টেম সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এছাড়া দেশীয় প্রতিরক্ষা শিল্প উন্নয়নে আরও ১ হাজার ৫৪৭ কোটি টাকা বরাদ্দের সুপারিশ করা হয়েছে।

নৌবাহিনীর জন্য দেশীয় শিপইয়ার্ডে চারটি বড় টহল জাহাজ নির্মাণ, সাবমেরিন ঘাঁটির সক্ষমতা বৃদ্ধি এবং নতুন অবকাঠামো নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

This post was viewed: 1

আরো পড়ুন