Ridge Bangla

ধর্ষণের অভিযোগে টাঙ্গাইলে যুবদল নেতা বহিষ্কার

টাঙ্গাইলের গোপালপুরে এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেনকে (রাবন) দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কারের কথা জানায় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

এর আগে ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে দুলাল হোসেনসহ তিনজনের বিরুদ্ধে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে গত ১৫ এপ্রিল গোপালপুর থানায় মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১ ফেব্রুয়ারি ও ১ এপ্রিল ওই তরুণী দুই দফা ধর্ষণের শিকার হন। ধর্ষণের সময় দুলালের সহযোগী ও উপজেলা ছাত্রদলের স্থগিত কমিটির সভাপতি রোমান আহমেদ মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, আসামিরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় তাকে ও তার পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। বর্তমানে নিরাপত্তার অভাবে ওই তরুণী এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।

This post was viewed: 2

আরো পড়ুন