Ridge Bangla

পর্তুগালে প্রাইভেটকার-ট্রেন সংঘর্ষে বাংলাদেশি নিহত, আহত ৪

পর্তুগালের আলগার্ভ অঞ্চলে ট্রেনের ধাক্কায় রাম প্রসাদ সরকার (৩৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার মেশিলহোইরা গ্রান্ডে এলাকায় একটি প্রাইভেটকার ও ট্রেনের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাম প্রসাদ সরকারের বাড়ি টাঙ্গাইলে। দীর্ঘদিন ধরে তিনি পর্তুগালে অবস্থান করছিলেন।

শুক্রবার বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে নিহতের পরিবার ও স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। দূতাবাস জানায়, মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে আহতদের চিকিৎসার খোঁজ নিতে দূতাবাসের একজন কর্মকর্তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের চলাচল ও কর্মক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।

This post was viewed: 2

আরো পড়ুন