আবু সাঈদ হত্যা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে আটক করা হয় তাকে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানিয়েছেন, অধ্যাপক মো. হাসিবুর রশীদ ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে রংপুরে নিহত হওয়া বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
উল্লেখ্য, অধ্যাপক হাসিবুর জুলাই আন্দোলনে নিহত হওয়া আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১০ বছরের সাজা পেয়েছেন। দেশজুড়ে আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতন ঘটলে শিক্ষার্থীদের দাবির মুখে ৯ আগস্ট ভিসির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি।
This post was viewed: 30