Skip to main content

Ridge Bangla

ট্রেনের ১টি টিকিটের জন্য লড়াই ৭৮১ জনের

ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট ক্রয়ে বাড়ছে যাত্রীদের চাপ। শনিবার (১৬ মে) ছিল অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিন। এদিন ২৬ মে ঢাকা থেকে যাত্রার টিকিট বিক্রি শুরু হতেই রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে প্রচণ্ড চাপ তৈরি হতে দেখা যায়।

রেলওয়ের তথ্যমতে, সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হওয়ার পর প্রথম ৩০ মিনিটে প্রায় ১ কোটি ২৭ লাখ হিট পড়ে। ওই সময়ে বিক্রি হয় ১৬ হাজার ২৫৫টি টিকিট। হিসাব অনুযায়ী, প্রতিটি টিকিট ক্রয়ের জন্য গড়ে প্রায় ৭৮১ জন যাত্রী চেষ্টা করেছেন।

ঢাকা থেকে ২৬ মে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ৫২টি ট্রেনে মোট আসন রয়েছে ৩২ হাজার ৭২৯টি। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ২১টি ট্রেনের আসন সংখ্যা ১৬ হাজার ২৫৫টি এবং পূর্বাঞ্চলের ২৪টি ট্রেনের আসন সংখ্যা ১৬ হাজার ৪৭৫টি।

রেলওয়ে সূত্র জানায়, ঈদ উপলক্ষে এবার বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এছাড়া ১৭ মে বিক্রি করা হবে ২৭ মে যাত্রার অগ্রিম টিকিট।

রেলের নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে ক্রয়কৃত অগ্রিম টিকিট ফেরতযোগ্য নয়।

This post was viewed: 30

আরো পড়ুন