ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের

ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের নৌবাহিনী। তবে তেহরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, ইরান মিথ্যা তথ্য ছড়াচ্ছে। বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩ জুন) ইরানের নৌবাহিনী দাবি করে, ওমান উপসাগরে অবস্থান করা যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের দাবি, ওই […]
ভিসা ও মাস্টারকার্ডের লেনদেন বন্ধের ঘোষণা কিউবার

ভিসা ও মাস্টারকার্ডের মাধ্যমে সব ধরনের লেনদেন বন্ধের ঘোষণা দিয়েছে কিউবা। আগামী ৬ জুন থেকে দেশটিতে এসব কার্ডের মাধ্যমে আর কোনো লেনদেন করা যাবে না বলে জানিয়েছে কিউবার কেন্দ্রীয় ব্যাংক। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে কিউবার সঙ্গে কাজ করা একটি বিদেশি আর্থিক অংশীদার তাদের কার্যক্রম সীমিত করায় এমন সিদ্ধান্ত নিয়েছে […]
কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটের মধ্যেই কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা ফিরহাদ হাকিম। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে দলের বড় পরাজয়ের পর তৃণমূলের ভেতরে বিদ্রোহ ও ভাঙনের আলোচনা চলার মধ্যেই তার এই পদত্যাগের ঘটনা ঘটল। একই দিনে দলটির ৮০ জন বিধায়কের মধ্যে ৫৮ জন বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে […]
মার্কিন নিষেধাজ্ঞায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আটকে আছে ৬০ কোটি টাকার জাহাজ

ভাঙার জন্য আমদানি করা প্রায় ৬০ কোটি টাকা মূল্যের একটি কেমিক্যাল ট্যাংকার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আটকে আছে। মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত হওয়ায় জাহাজটি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ৪৪ হাজার ৮০০ টন ধারণক্ষমতার ‘মেমেই’ নামের জাহাজটি স্ক্র্যাপ হিসেবে ভাঙার উদ্দেশ্যে বাংলাদেশে আনা হয়। আন্তর্জাতিক বাজার থেকে কেনার পর গত ২২ মে এটি চট্টগ্রাম […]
মায়ানমারে পাচারের সময় সাড়ে চার লাখ টাকার সিমেন্ট জব্দ, আটক ৯

মায়ানমারে পাচারের সময় সেন্টমার্টিনের কাছে সমুদ্র এলাকা থেকে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৯ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (৩ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে সেন্টমার্টিনের উত্তর-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায় সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ মনসুর […]
ভুল নম্বরে যাওয়া বিকাশের টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

ভুলবশত বিকাশে পাঠানো ২০ হাজার টাকা ফেরত আনতে যাওয়ার পথে জামালপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দিপু মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরও একজন। বুধবার (৩ জুন) সন্ধ্যায় জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দিপু মিয়া জামালপুর সদর উপজেলার গোপালপুর এলাকার […]
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় করা মামলায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চান্দিনা ও বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন। পুলিশ জানায়, গত ১ জুন চান্দিনা উপজেলার বড়গোবিন্দপুর এলাকায় […]
পাবনায় প্রেমিকাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৩

পাবনায় পদ্মা নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এক কিশোরীর হত্যার রহস্য পাঁচ ঘণ্টার মধ্যে উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার এবং মরদেহ গুমে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড […]
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৮২ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮২১ দশমিক ৮৩ মিলিয়ন ডলার বা ৩৪ দশমিক ৮২ বিলিয়ন ডলার। বুধবার (৩ জুন) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, ৩ জুন পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ হাজার ৮২১ দশমিক ৮৩ মিলিয়ন […]
মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভবিষ্যতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান তিনি। একই সঙ্গে চলমান অচলাবস্থার মধ্যেও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সম্পর্ক ভালো অবস্থায় রয়েছে বলে দাবি করেছেন তিনি। বুধবার (৩ জুন) প্রকাশিত পড ফোর্স ওয়ান সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের […]
গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

গাজা সিটির একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সূত্রের বরাতে আল জাজিরা আরবি জানিয়েছে, নিহতদের মরদেহ গাজার আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে গাজা সিটির বিভিন্ন এলাকায় চারটি সমন্বিত বিমান হামলা চালানো হয়। এসব হামলার পর কয়েকটি স্থানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ […]
যুক্তরাষ্ট্রের হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের যেকোনো শত্রুতামূলক পদক্ষেপ ও হামলার বিরুদ্ধে দ্রুত এবং কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ওয়াশিংটন নতুন করে কোনো আগ্রাসী পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিক ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানাবে। এ সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক অভিযোগ প্রত্যাখ্যান করেন আরাগচি। এর আগে […]
কিশোরী হত্যার প্রতিবাদে উত্তাল আর্জেন্টিনা

আর্জেন্টিনার মধ্যাঞ্চলীয় একটি শহরে ১৪ বছর বয়সী কিশোরী আগোস্তিনা ভেগার হত্যাকাণ্ড ঘিরে দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকারের কার্যকর উদ্যোগের দাবিতে আন্দোলন আরও জোরালো হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ২৩ মে মায়ের জন্য উপহার নিতে পরিবারের পরিচিত এক ব্যক্তির বাড়িতে গিয়েছিল আগোস্তিনা। সেখানে তাকে যৌন নির্যাতনের পর ফাঁসিতে […]
জেমস বন্ড রূপে নিজেকে উপস্থাপন করলেন ডোনাল্ড ট্রাম্প

সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার জনপ্রিয় ব্রিটিশ সিক্রেট এজেন্ট চরিত্র জেমস বন্ড বা ০০৭ রূপে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পুরোনো ছবি প্রকাশ করে নিজেকে ‘ট্রাম্প ০০৭’ হিসেবে তুলে ধরেন ট্রাম্প। তার এই প্রচারণায় যুক্ত হয়েছে হোয়াইট হাউসও। তাদের আনুষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা একটি ইলাস্ট্রেশনে ট্রাম্পকে […]
কুয়েত ও বাহরাইনে হামলাকে ‘আত্মরক্ষামূলক’ বলছে ইরান

কুয়েত ও বাহরাইনে সাম্প্রতিক হামলাকে নিজেদের আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বুধবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানি বাহিনী এমন সব স্থাপনায় হামলা চালিয়েছে, যেগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বেসামরিক জাহাজে হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের কাজে ব্যবহার করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যে লক্ষ্য নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে […]
আবারও যুদ্ধবিরতিতে রাজি লেবানন ও ইসরায়েল

নতুন করে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে লেবানন ও ইসরায়েল। ওয়াশিংটনে দুই পক্ষের আলোচনার পর এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। খবর বার্তাসংস্থা রয়টার্সের। বিবৃতিতে জানানো হয়, যুদ্ধবিরতি বাস্তবায়নে বৈরুত ও তেলআবিব যৌথভাবে সম্মতি দিয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, হামলা পুরোপুরি বন্ধ করে দক্ষিণ লিতানি নদী এলাকা থেকে নিজেদের সব সদস্য সরিয়ে নেবে হিজবুল্লাহ। […]
ইরানে সামরিক হামলার ক্ষমতা সীমিত করতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

ইরানে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। এতে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে সামরিক হামলা চালানোর প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত রাখার কথা বলা হয়েছে। খবর বিবিসির। বুধবার (৩ জুন) প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের উত্থাপন করা ওয়ার পাওয়ারস প্রস্তাবটি ২১৫-২০৮ ভোটে অনুমোদন পায়। ভোটাভুটিতে চারজন রিপাবলিকান সদস্য […]
বিহারের হাসপাতালে অগ্নিকাণ্ডে চার রোগীর মৃত্যু

ভারতের বিহার রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজন রোগীর মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে ও ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আজ ভোররাতে বিহারের মুজাফফরপুরে অবস্থিত প্রসাদ হাসপাতালের পঞ্চম তলার নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে হঠাৎ আগুন লাগে। নিহত চারজনই সেখানে চিকিৎসাধীন ছিলেন। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত […]
ঈদের ছুটিতে মোহাম্মদপুরের ফ্ল্যাটে গ্রিল কেটে চুরি

ঈদের ছুটিতে বাসিন্দারা গ্রামের বাড়িতে যাওয়ার সুযোগে রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ রোডের একটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে গ্রাম থেকে ফিরে ফ্ল্যাটের বাসিন্দা দেখতে পান চুরির ঘটনা ঘটেছে। তার দাবি, চোর বারান্দার গ্রিল কেটে বাসার ভেতরে প্রবেশ করে। পরে একটি কক্ষের তালা ভেঙে প্লাস্টিকের আলমারিতে রাখা প্রায় সাত লাখ টাকা […]
শৈলকূপায় দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৬০ জন

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় আধিপত্য বিস্তার ও পুরোনো বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামে ইউপি সদস্য কফিল মেম্বার ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব […]