Ridge Bangla

মায়ানমারে পাচারের সময় সাড়ে চার লাখ টাকার সিমেন্ট জব্দ, আটক ৯

মায়ানমারে পাচারের সময় সেন্টমার্টিনের কাছে সমুদ্র এলাকা থেকে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৯ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (৩ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে সেন্টমার্টিনের উত্তর-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায় সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী।

অভিযানের সময় ওই এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। এ সময় শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ৪ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের ৬৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।

একই সঙ্গে পাচারের কাজে ব্যবহৃত বোটসহ ৯ জনকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সিমেন্ট, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

This post was viewed: 5

আরো পড়ুন