Ridge Bangla

জেমস বন্ড রূপে নিজেকে উপস্থাপন করলেন ডোনাল্ড ট্রাম্প

সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার জনপ্রিয় ব্রিটিশ সিক্রেট এজেন্ট চরিত্র জেমস বন্ড বা ০০৭ রূপে নিজেকে উপস্থাপন করেছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পুরোনো ছবি প্রকাশ করে নিজেকে ‘ট্রাম্প ০০৭’ হিসেবে তুলে ধরেন ট্রাম্প।

তার এই প্রচারণায় যুক্ত হয়েছে হোয়াইট হাউসও। তাদের আনুষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা একটি ইলাস্ট্রেশনে ট্রাম্পকে টাক্সিডো পরা অবস্থায় দেখা যায়। ছবিতে তার হাতে ছিল সাইলেন্সার যুক্ত একটি পিস্তল। এর নিচে সোনালি অক্ষরে লেখা ছিল তার পরিচিত স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’।

বুধবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেন্ডেন্টসহ কয়েকটি গণমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে নিজের তুলনা করার ঘটনা ট্রাম্পের ক্ষেত্রে নতুন নয়। এর আগে তিনি নিজেকে এলভিস প্রিসলি, স্যার উইনস্টন চার্চিল, মাদার তেরেসা, এমনকি যিশু খ্রিস্টের সঙ্গেও তুলনা করেছেন।

জেমস বন্ডের রূপে নিজেকে উপস্থাপনের পাশাপাশি ভিন্নভাবেও প্রচারণা চালিয়েছেন ট্রাম্প। একটি জনসভার ছবি প্রকাশ করে নিজেকে ‘দ্য গ্রেটেস্ট অ্যাট্রাকশন’ বা ‘সেরা আকর্ষণ’ হিসেবেও তুলে ধরেছেন তিনি।

This post was viewed: 3

আরো পড়ুন