গাজা সিটির একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সূত্রের বরাতে আল জাজিরা আরবি জানিয়েছে, নিহতদের মরদেহ গাজার আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে গাজা সিটির বিভিন্ন এলাকায় চারটি সমন্বিত বিমান হামলা চালানো হয়। এসব হামলার পর কয়েকটি স্থানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা।
হামলায় নারী ও শিশুসহ অনেকে আহত হয়েছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
This post was viewed: 7