Ridge Bangla

কুয়েত ও বাহরাইনে হামলাকে ‘আত্মরক্ষামূলক’ বলছে ইরান

কুয়েত ও বাহরাইনে সাম্প্রতিক হামলাকে নিজেদের আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বুধবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানি বাহিনী এমন সব স্থাপনায় হামলা চালিয়েছে, যেগুলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বেসামরিক জাহাজে হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের কাজে ব্যবহার করে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যে লক্ষ্য নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে অর্জন করা যায়নি, নতুন আরেকটি যুদ্ধের মাধ্যমেও তা অর্জন করা সম্ভব হবে না।

এর আগে কুয়েত কর্তৃপক্ষ জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। তবে বিমানবন্দরে হওয়া আলাদা একটি হামলায় একজন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন।

কুয়েতের প্রতিরক্ষা কর্মকর্তারা এই ঘটনাকে সরাসরি ইরানি আগ্রাসন হিসেবে উল্লেখ করেছেন। তবে তেহরানের দাবি, এসব হামলা ছিল প্রতিরক্ষামূলক এবং যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির জবাবে নেওয়া পদক্ষেপ।

This post was viewed: 3

আরো পড়ুন