ঈদের ছুটিতে বাসিন্দারা গ্রামের বাড়িতে যাওয়ার সুযোগে রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদ রোডের একটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে গ্রাম থেকে ফিরে ফ্ল্যাটের বাসিন্দা দেখতে পান চুরির ঘটনা ঘটেছে। তার দাবি, চোর বারান্দার গ্রিল কেটে বাসার ভেতরে প্রবেশ করে। পরে একটি কক্ষের তালা ভেঙে প্লাস্টিকের আলমারিতে রাখা প্রায় সাত লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
ভুক্তভোগী আপন জানান, নিজের অস্ত্রোপচারের জন্য দীর্ঘদিন ধরে জমানো টাকা বাসায় রেখে তিনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন, সেই টাকা আর নেই।
ঘটনার খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
This post was viewed: 4