বিএসইসি চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের মেয়াদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন খন্দকার রাশেদ মাকসুদ। একই সময়ে কমিশনের আরও চারজন কমিশনার পদত্যাগ করেছেন। তারা হলেন […]
এক বছরের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

আগামী এক বছরের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসের ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার (৪ জুন) সকালে মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা […]
ঈদযাত্রার ১৩ দিনে সড়কে ঝরল ২৮১ প্রাণ

ঈদুল আজহার আগে ও পরের ১৩ দিনে সারাদেশে ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮৩৭ জন। নিহতদের মধ্যে ৩৪ জন নারী এবং ৪৮ জন শিশু রয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থাটির হিসাবে, ২১ মে থেকে ২ জুন পর্যন্ত এসব দুর্ঘটনা […]
নেত্রকোণায় পাওনা টাকা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, আটক দুই

নেত্রকোণার কেন্দুয়ায় পাওনা দুই হাজার টাকা নিয়ে বিরোধের জেরে মিলন মিয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবক ও তার মাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের দলপা দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া ওই গ্রামের আমজদ আলীর ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে […]
ডিসি-এসপি পরিচয়ে প্রতারণার অভিযোগে নওগাঁয় যুবক গ্রেপ্তার

প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক নেতার ভুয়া পরিচয়ে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে নাইম হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে বগুড়া জেলার সান্তাহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন এবং বিভিন্ন কোম্পানির ৩৮টি সিম কার্ড উদ্ধার […]
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত, দূতাবাসের সতর্কতা

কুয়েতের প্রধান বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস। বুধবার (৩ জুন) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক সংকটের মধ্যে সম্প্রতি কুয়েতের আকাশসীমা একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। দূতাবাসের তথ্য অনুযায়ী, বুধবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার […]