Skip to main content

Ridge Bangla

১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে ইসির বৈঠক

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া চূড়ান্ত করতে আগামী ১০ ডিসেম্বর দুপুর ১২টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা। প্রচলিত নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির সঙ্গে এ সাক্ষাতের পরই আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ […]

ছেলের বউদের সঙ্গে পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট খেয়ে শাশুড়ীর মৃত্যু

নাটোরের লালপুরে ছেলে বৌদের সঙ্গে পারিবারিক কলহের জেরে অভিমান করে গ্যাস ট্যাবলেট সেবনে মনোয়ারা খাতুন নামে এক নারী মৃত্যুবরণ করেছেন। ৩ ডিসেম্বর রাতে ছেলে বৌদের সঙ্গে পরিবারে তীব্র কলহের সৃষ্টি হয়। বিষয়টি কেন্দ্র করে মনোয়ারা খাতুন ক্ষোভ ও অভিমানে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে […]

এভারকেয়ারে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রতিদিনই চলছে প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ম্যাডামের অবস্থায় তেমন কোনো পরিবর্তন নেই উন্নতি বা অবনতি দুটোরই কিছু বলা যাচ্ছে না। চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। ডাক […]

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার সারাদেশে দোয়া–প্রার্থনার আহ্বান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সারাদেশে দোয়া ও প্রার্থনার আয়োজনের আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামীকাল শুক্রবার জুমার নামাজ শেষে দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মের উপাসনালয়ে (মন্দির, গির্জা ও প্যাগোডায়) নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) […]

একযোগে ডিএমপির ১৪ ডিসির রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদের মোট ১৪ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদলের নির্দেশনা জারি করা হয়। জানা গেছে, সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিসি আ ফ ম আনোয়ার হোসেন খানকে বদলি […]

পুলিশকে নির্বাচনের ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও সর্বোচ্চ সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি মনে করেন, এই নির্বাচন দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার জন্য ‘শত বছরের ভিত্তি নির্মাণের’ এক বিশেষ সুযোগ। বৃহস্পতিবার সকালে (৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) […]

মোহাম্মদপুরে বিশেষ অভিযান, ধারালো অস্ত্র ও চোরাই মালসহ দুই তরুণ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার হয়েছে। গতকাল বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাবর রোড এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে শফিকুল ইসলাম (২২) ও শরীফ (২৩) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যের সূত্র ধরে অভিযানের […]

আরও ৩৬টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৩৬টি আসনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি। এর আগে দলটি ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছিল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন এই তালিকা প্রকাশ করেন। ঘোষিত প্রার্থীদের মধ্যে ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, দিনাজপুর-৫ আসনে […]

মধ্যরাত বা শুক্রবার লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে: ডা. জাহিদ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতে বা শুক্রবার কাতার এয়ারলাইন্সে করে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের গেটের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. জাহিদ হোসেন বলেন, “চিকিৎসার […]

মেঘলা পরিবহনের ১২ বাস আটকে বিক্ষোভ ঢাকা কলেজ শিক্ষার্থীদের

মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানির মালিকানাধীন বাসে হেলপারের সঙ্গে বিরোধের জেরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির ১২টি বাস আটক করেছেন। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বাসগুলো থামিয়ে কলেজের নিকটস্থ নায়েমের গলিতে নিয়ে যান। শিক্ষার্থীরা জানান, বুধবার কলেজের এক ছাত্র বাসায় ফেরার সময় মেঘলা ট্রান্সপোর্টের বাসে ওঠেন। পথে একজন যাত্রীর সঙ্গে হেলপারের ঝগড়ায় পরিস্থিতি উত্তপ্ত […]

জয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থান ও ইন্টারনেট বন্ধ করে আন্দোলন দমন ও গণহত্যায় সহযোগিতার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এই আদেশ জারি করা হয়। একই সঙ্গে ট্রাইব্যুনাল আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং […]

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে সবুজ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে ৮৬৪ ও ৮৬৫ নম্বর পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত সবুজ জগতবেড় ইউনিয়নের পঁচাভান্ডার এলাকার সিরাজুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্র জানায়, ভোরে সবুজসহ কয়েকজন যুবক সীমান্ত এলাকা পেরিয়ে ভারতের দিকে প্রবেশের চেষ্টা করলে ১৬৯ বিএসএফ […]

অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ; আপিল বিভাগের লিভ টু আপিল খারিজ

অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সংক্রান্ত রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেয়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদের করা লিভ টু আপিলের […]

রামপুরা হত্যাকাণ্ড মামলায় ২ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির

রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর রাফাত বিন আলমকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়েছে। ট্রাইব্যুনাল চত্বরকে কড়া নিরাপত্তাবলয় দিয়ে ঘিরে রাখা হয়েছিল। ত্রি-সদস্য বিচারিক প্যানেলের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে এই মামলার শুনানি হবে। অপর দুই […]

নোয়াখালীর বিআরটিসি ডিপোতে দুই বাসে আগুন

নোয়াখালীর সোনাপুরে বুধবার (৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে বিআরটিসি ডিপোতে থাকা দুটি বাসে আগুন লেগেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ২টা ৩০ মিনিটের দিকে হঠাৎ আগুনের শিখা ছড়িয়ে পড়লে তারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। মাইজদী ফায়ার স্টেশনের দুটি ইউনিট খবর পাওয়ার ১০–১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ‘গুলবাহার’ ও ‘মালতি’ নামের দুটি বাস […]

ফের রাজধানীতে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত। আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকাল ০৬টা ১৪ মিনিটে অনুভূত এ কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১। এই […]

আজ দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাবেন ডা. জাহিদ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি আজ আনুষ্ঠানিকভাবে জানাবেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিএনপির পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, ডা. জাহিদ দুপুর ১২টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল গেটের সামনে সংবাদমাধ্যমকে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে তথ্য দেবেন। গত রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন […]

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ভারত প্রত্যর্পণ করবে: প্রেস সচিব

জুলাই মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ করবে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এ বিষয়ে তিনি ‘জেনে–বুঝেই’ তথ্য প্রকাশ করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা এ নিয়ে কিছু না বললেও কামালকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম নিশ্চিত করা হবে। ২০১৩ সালের বাংলাদেশ–ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী উভয় […]

শ্রীলঙ্কায় দিতওয়া ঘূর্ণিঝড়ে ভয়াবহ বন্যা–ভূমিধস; মৃত ৪১০, নিখোঁজ ৩৩৬

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতওয়ার তাণ্ডবে দেখা দিয়েছে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা ও ভূমিধস। দেশজুড়ে এখন পর্যন্ত কমপক্ষে ৪১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আর নিখোঁজ রয়েছেন আরও ৩৩৬ জন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে। সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি হয়েছে মধ্যাঞ্চলের ক্যান্ডি জেলায়। বিশেষ করে আলওয়াতুগোদা গ্রামে ভূমিধসে ৮৮ জনের মৃত্যুর নিশ্চিত তথ্য মিলেছে। এখানেই […]

বৃহস্পতিবার বাজারে আসছে নতুন ৫০০ টাকার নোট

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাজারে আসছে ৫০০ টাকার নতুন নোট। প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হবে, এরপর ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও এটি পাওয়া যাবে। মঙ্গলবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের অংশ হিসেবে […]