Ridge Bangla

আজ দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাবেন ডা. জাহিদ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি আজ আনুষ্ঠানিকভাবে জানাবেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিএনপির পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, ডা. জাহিদ দুপুর ১২টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল গেটের সামনে সংবাদমাধ্যমকে খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে তথ্য দেবেন।

গত রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী। বর্তমানে তার চিকিৎসা চলছে হাসপাতালে প্রতিষ্ঠিত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে। চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে পূর্ণ সুস্থতার জন্য কিছুটা সময় প্রয়োজন। তিনি বর্তমানে হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-তে রয়েছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ রাখছেন লন্ডন থেকে তার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। ঢাকায় পাশে আছেন তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

এদিকে, দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং খালেদা জিয়ার অনুসারীরা তার সুস্থতা কামনায় দোয়া ও মাহফিল করছেন। দলের নেতারা ও সমর্থকরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন যাতে সাবেক প্রধানমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারেন।

This post was viewed: 57

আরো পড়ুন