নাটোরের লালপুরে ছেলে বৌদের সঙ্গে পারিবারিক কলহের জেরে অভিমান করে গ্যাস ট্যাবলেট সেবনে মনোয়ারা খাতুন নামে এক নারী মৃত্যুবরণ করেছেন।
৩ ডিসেম্বর রাতে ছেলে বৌদের সঙ্গে পরিবারে তীব্র কলহের সৃষ্টি হয়। বিষয়টি কেন্দ্র করে মনোয়ারা খাতুন ক্ষোভ ও অভিমানে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতালে আনার আগেই তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়ে। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসা চলাকালীন তিনি মৃত্যুবরণ করেন।
This post was viewed: 45