Skip to main content

Ridge Bangla

একযোগে ডিএমপির ১৪ ডিসির রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদের মোট ১৪ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদলের নির্দেশনা জারি করা হয়।

জানা গেছে, সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডিসি আ ফ ম আনোয়ার হোসেন খানকে বদলি করে পিওএম-পশ্চিম বিভাগে পাঠানো হয়েছে। মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ মাকছুদের রহমানকে প্রটেকশন বিভাগে এবং মতিঝিল বিভাগের ডিসি শাহরিয়ার আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরা বিভাগে। এ ছাড়া সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ডিসি মোহাম্মদ সালাউদ্দিন শিকদারকে গোয়েন্দা-মতিঝিল বিভাগে, গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের ডিসি হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে অতিরিক্ত দায়িত্বসহ দক্ষিণ বিভাগে এবং দক্ষিণ বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেলকে গোয়েন্দা-মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।

প্রটেকশন বিভাগের ডিসি মইনুল হককে দেওয়া হয়েছে মিরপুর বিভাগের দায়িত্ব। ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের ডিসি রওনক আলম দায়িত্ব পেয়েছেন গুলশান বিভাগে। গোয়েন্দা রমনা বিভাগের ডিসি মো. আমীর খসরুকে পাঠানো হয়েছে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগে। পিওএম পশ্চিম বিভাগের ডিসি মোহাম্মদ ছানোয়ার হোসেনকে বদলি করা হয়েছে ট্রাফিক মিরপুর বিভাগে। ওয়ারী বিভাগের ডিসি মোহাম্মদ হারুন অর রশিদ হয়েছেন মতিঝিল বিভাগের ডিসি। লালবাগ বিভাগের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামীকে দেওয়া হয়েছে ওয়ারী বিভাগের দায়িত্ব। আর গুলশান বিভাগের ডিসি মো. তারেক মাহমুদকে বদলি করা হয়েছে লালবাগ বিভাগে।

This post was viewed: 58

আরো পড়ুন