Ridge Bangla

আরও ৩৬টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৩৬টি আসনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিএনপি। এর আগে দলটি ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছিল। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন এই তালিকা প্রকাশ করেন।

ঘোষিত প্রার্থীদের মধ্যে ঠাকুরগাঁও-২ আসনে আব্দুস সালাম, দিনাজপুর-৫ আসনে একেএম কামরুজ্জামান এবং নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু মনোনয়ন পেয়েছেন। নাটোর-৩–এ মো. আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১–এ সেলিম রেজা, যশোর-৫–এ এম ইকবাল হোসেন এবং নড়াইল-২–এ মো. মনিরুল ইসলাম ধানের শীষের প্রার্থী হিসেবে লড়বেন। খুলনা-১–এ আমির এজাজ খান, পটুয়াখালী-২–এ মো. শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩–এ জয়নুল আবেদীন, ঝালকাঠি-১–এ রফিকুল ইসলাম জামাল এবং টাঙ্গাইল-৫–এ সুলতান সালাউদ্দিন টুকু মনোনয়ন পেয়েছেন।

এছাড়া ময়মনসিংহ-৪–এ মো. আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১–এ মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫–এ শেখ মজিবর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১–এ এস এ জিন্নাহ কবির, মুন্সীগঞ্জ-৩–এ মো. কামরুজ্জামান এবং ঢাকা-৭–এ হামিদুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। ঢাকা-৯–এ হাবিবুর রশিদ, ঢাকা-১০–এ শেখ রবিউল আলম, ঢাকা-১৮–এ এস এম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১–এ মো. মজিবুর রহমান, রাজবাড়ী-২–এ মো. হারুন অর রশীদ এবং ফরিদপুর-১–এ খন্দোকার নাসিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মাদারীপুর-১–এ নাদিরা আক্তার, মাদারীপুর-২–এ জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-২–এ নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪–এ নুরুল ইসলাম, সিলেট-৪–এ আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ-১–এ রেজা কিবরিয়া এবং কুমিল্লা-২–এ মো. সেলিম ভূঁইয়া মনোনয়ন পেয়েছেন।

চট্টগ্রাম অঞ্চলে চট্টগ্রাম-৩–এ মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬–এ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯–এ মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫–এ নাজমুল মোস্তফা আমীন এবং কক্সবাজার-২–এ আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। নতুন এই তালিকা যুক্ত হওয়ায় বিএনপির মোট প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জনে।

This post was viewed: 29

আরো পড়ুন