Skip to main content

Ridge Bangla

খাল পুনরুদ্ধার শেষেই শুরু হবে নদী খনন: সংস্কৃতি মন্ত্রী

দেশের খালগুলো পুনরুজ্জীবিত করতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে খননকাজ চালিয়ে যাচ্ছে। এ কার্যক্রম শেষ হলে পর্যায়ক্রমে নদী খনন শুরু হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার (২৫ জুলাই) দুপুরে মাগুরা পুলিশ লাইন্সে ১০ হাজার গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, মা-বাবা যেমন সন্তানকে লালন-পালন করেন, […]

আন্দোলন শেষ, ভাঙা হচ্ছে দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভ মঞ্চ

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের কোনো ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন তাদের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসের পর আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে ভারতের ককরোচ জনতা পার্টি। টানা ৩৬ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে মঞ্চ তৈরি করে আন্দোলন চালিয়ে আসছিল সংগঠনটি। আন্দোলন […]

ধর্মেন্দ্র প্রধানের স্থলে ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ যোশী। তীব্র আন্দোলনের মুখে শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ধ্রুপদি মুর্মু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার অনুমোদন দিয়েছেন। রাষ্ট্রপতি ভবনের […]

পশ্চিমতীরে রাতভর অভিযান, ৭০ জনের বেশি ফিলিস্তিনিকে আটকের দাবি ইসরায়েলের

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে রাতভর ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করার পাশাপাশি জিজ্ঞাসাবাদের নামে আরও কয়েকশ মানুষকে হেনস্তা করা হয়েছে বলে জানা গেছে। এর আগে পশ্চিমতীরের ‘তেল’ গ্রামে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীদের গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত হন। ওই ঘটনার সময় এক ফিলিস্তিনি অস্ত্র ছিনিয়ে নিয়ে ২ ইসরায়েলিকে […]

ঢাকায় হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৮

হামের উপসর্গ নিয়ে ঢাকায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও ৬১৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে মোট ১ লাখ ২২ হাজার ৭৬৩ জনের শরীরে […]

সাঙ্গু নদীতে নৌকাডুবি, ৭ আরোহীর মধ্যে ৬ জনকে উদ্ধার, নিখোঁজ ১ পর্যটক

বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকাডুবির ঘটনায় ৭ আরোহীর মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। তবে একজন পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে বিজিবির নেতৃত্বে সমন্বিত অভিযান চলছে। শনিবার (২৫ জুলাই) ৩৮ বিজিবির অধিনায়ক, বলিপাড়া ব্যাটালিয়ন, লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, শুক্রবার (২৪ জুলাই) বিকেল আনুমানিক ৫টা […]

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে নৌবাহিনী প্রধান, সামুদ্রিক নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, বাহিনীর আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা। প্রধানমন্ত্রী নৌবাহিনীর পেশাদারিত্ব এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীটির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা […]

দাবি পূরণের আশ্বাসে দিল্লির আন্দোলন প্রত্যাহার, সমাপ্তি ঘোষণা সিজেপির

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং বাকি দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেছে ককরোচ জনতা পার্টি, সিজেপি। শনিবার (২৫ জুলাই) সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর যৌথ ঘোষণায় আন্দোলন শেষ করার সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে বিক্ষোভকারীদের নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। বৈঠকের পর সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও […]

গণভোটের রায় কার্যকর না হলে সরকার ৫ বছরও টিকবে না: নাহিদ ইসলাম

গণভোটের রায় বাস্তবায়ন না হলে বর্তমান সরকার পূর্ণ ৫ বছরের মেয়াদ শেষ করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে। ১১ দলীয় ঐক্যের এক সমাবেশে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান […]

মতিঝিলে উদ্ধার হওয়া বোমা উল্টোরথ শোভাযাত্রাকে লক্ষ্য করেই রাখা হয়েছিল, মামলায় পুলিশের দাবি

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে উদ্ধার করে নিষ্ক্রিয় করা শক্তিশালী বোমাটি, আইইডি, উল্টোরথ শোভাযাত্রাকে লক্ষ্য করে রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শোভাযাত্রাটি বোমা রাখা স্থান অতিক্রম করার সময় পুলিশ এলাকাটি ঘিরে রাখে এবং শর্ট সার্কিটের কথা বলে অংশগ্রহণকারীদের অন্য পাশ দিয়ে যেতে অনুরোধ করে। […]

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম, স্পিকারের বাসভবনেই থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে তার আবাসস্থল হবে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবন। শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিজেই এ তথ্য জানান। এদিকে, শুক্রবার বিকেল থেকেই সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন এবং আশপাশের এলাকায় রাষ্ট্রপতির নিরাপত্তার আওতায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। […]

হুতিদের হামলায় সৌদির তেল স্থাপনায় আগুন, আরামকোর অবকাঠামো থেকে ধোঁয়া

ইয়েমেনে সৌদি আরবের সাম্প্রতিক হামলার পর পাল্টা জবাব হিসেবে সৌদির জিজান ও ইয়ানবুর তেল পরিশোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার (২৫ জুলাই) রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর অবকাঠামোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে জিজানে আরামকোর একটি স্থাপনা থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। বার্তাসংস্থা এএফপি ছবিটির […]

ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ সরকারকেও সরিয়ে দেবে: বিরোধীদলীয় নেতা

দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ বর্তমান সরকারকেও ক্ষমতা থেকে সরিয়ে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি গণভোটের গণরায় বাস্তবায়নের বিষয়ে সরকারকে সতর্ক করে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ চাই না। ফ্যাসিবাদী আওয়ামী লীগের […]

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপির আরও ২ দাবি মানল মোদি সরকার

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনরত তরুণদের আরও ২ দাবি মেনে নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি, সিজেপি, জানিয়েছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর প্রত্যাহার এবং মেডিকেল ভর্তি পরীক্ষার পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে সম্মানসূচক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সরকার সম্মত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সিজেপির নেতারা বলেন, “আমাদের দ্বিতীয় […]

এমপিকে চোখ উপড়ে ফেলার হুমকি, ভাইরাল ভিডিও ঘিরে ময়মনসিংহে চাঞ্চল্য

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহকে প্রকাশ্যে চোখ উপড়ে ফেলার হুমকি দিয়ে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এক ব্যক্তিকে সংসদ সদস্যকে উদ্দেশ করে প্রাণনাশের হুমকি এবং আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। হুমকি […]

ম্যানিলায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আলখেরেইজি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৪ জুলাই) দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে তাদের মধ্যে এ শুভেচ্ছা বিনিময় হয়। বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ম্যানিলা সফরে রয়েছেন। তিনি দক্ষিণ-পূর্ব […]

সেপ্টেম্বরের নিয়মিত অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদের নিয়মিত অধিবেশনেই দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য পৃথক কোনো বিশেষ অধিবেশন আহ্বানের প্রয়োজন হয়নি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও বিভিন্ন সমসাময়িক আইনগত ও রাজনৈতিক বিষয়ে কথা বলেন […]

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর, অগ্রাধিকার পাচ্ছে সেমিকন্ডাক্টর শিল্প

দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সব ধরনের বাধা মোকাবিলা করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট’-এর […]

‘সাংবাদিকের কাজ তথ্য তুলে ধরা, অ্যাক্টিভিস্ট হওয়া নয়’, বললেন তথ্যমন্ত্রী

সাংবাদিকদের মূল দায়িত্ব তথ্য তুলে ধরা, কোনো পক্ষের অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করা নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। তিনি বলেন, সরকারের সমালোচনা করার স্বাধীন পরিবেশ ছাড়া কার্যকর সাংবাদিকতা সম্ভব নয়। শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বেঙ্গল ডেলটা কনফারেন্সের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘দক্ষিণ এশিয়ার সংবাদমাধ্যম কি ভিন্ন […]

শিক্ষার্থী আন্দোলনের মধ্যেই মোদি সরকারের প্রতিমন্ত্রীর পদত্যাগ

ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী রাভনীত সিং বিট্টু। আগামী বছর পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তার এই সিদ্ধান্ত দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের পাঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন রাভনীত সিং […]