Skip to main content

Ridge Bangla

নিরাপত্তা শঙ্কায় তুরস্ক ছাড়ার আগে উড়োজাহাজ বদলান ট্রাম্প

ইরান-সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলোর সুনির্দিষ্ট হুমকির কারণে এ মাসে তুরস্ক সফর শেষে দেশ ছাড়ার আগে নিজের উড়োজাহাজ পরিবর্তন করতে বাধ্য হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৪ জুলাই) প্রকাশিত দ্য নিউইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ন্যাটো সম্মেলনে যোগ দিতে আঙ্কারা সফরের সময় ট্রাম্প কাতারের দেওয়া বোয়িং ৭৪৭-৮ উড়োজাহাজ ব্যবহার করেছিলেন। […]

গাজা যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে কমছে ইসরায়েলের জনপ্রিয়তা

গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে ঘিরে যুক্তরাষ্ট্রে দেশটির প্রতি জনসমর্থন দ্রুত কমছে। সাম্প্রতিক একাধিক জরিপে দেখা গেছে, ইসরায়েল, দেশটির সরকার এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে আমেরিকানদের নেতিবাচক মনোভাব আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক জরিপ অনুযায়ী, ২০১৯ সালে যেখানে ২৮ শতাংশ আমেরিকান ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ করেছিলেন, ২০২৬ সালে সেই হার বেড়ে […]

মহারাষ্ট্রের শিক্ষক নিয়োগ প্রশ্নফাঁসের মূল অভিযুক্ত বিহার থেকে গ্রেপ্তার

ভারতের মহারাষ্ট্র শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস মামলার মূল অভিযুক্ত বিজেন্দ্র কুমার গুপ্তকে বিহার থেকে গ্রেপ্তার করেছে থানে সিটি পুলিশ। শনিবার (২৫ জুলাই) তাকে গ্রেপ্তারের পর পুনে বিমানবন্দরে আনা হয়েছে। সেখান থেকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে ভিওয়ান্ডিতে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্র থেকে পালিয়ে বিজেন্দ্র কুমার […]

ব্যাংকে ৫০ কোটির বেশি আমানত আছে মাত্র ১৫ গ্রাহকের!

দেশের ব্যাংক খাতে চলতি বছরের মার্চ মাস শেষে ৫০ কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ১৫ জন। এক বছর আগে একই সময়ে এ ধরনের গ্রাহক ছিলেন ২২ জন। তবে গত বছরের ডিসেম্বর শেষে এই সংখ্যা কমে ১৩ জনে নেমে এলেও চলতি বছরের মার্চে তা বেড়ে ১৫ জন হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) […]

ছাত্র ইউনিয়ন ছাড়লেন মেঘমল্লার বসু, পদত্যাগ করেছেন মাঈন আহমেদও

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু পদত্যাগ করেছেন। একই সঙ্গে সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি মাঈন আহমেদও পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঈন আহমেদ ও মেঘমল্লার বসুর দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদ গ্রহণ করেছে। […]

জমিতে সার দিতে গিয়ে নিখোঁজ কৃষক, একদিন পর মাঠে মিলল ক্ষতবিক্ষত মরদেহ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ওসমানপুরে ফসলের জমিতে সার দিতে গিয়ে নিখোঁজ হওয়া হাসেম আলী (৫৫) নামে এক কৃষকের মরদেহ একদিন পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার ওসমানপুর বিশ্বাসপাড়ার কাটাখালী মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাসেম আলী আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর বিশ্বাসপাড়ার মৃত রস্তম মন্ডলের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, […]

১২০০ কমলা গাছ কাটার অভিযোগে তদন্তে উচ্চপর্যায়ের কমিটি, সরেজমিনে পরিদর্শন

মৌলভীবাজারের কমলগঞ্জে বনভূমি উচ্ছেদ অভিযানের সময় প্রায় ১২০০টি কমলা গাছ কেটে ফেলার অভিযোগের ঘটনায় গঠিত তিন সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেওয়ার পর এই তদন্ত শুরু হয়। সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানের নেতৃত্বে গঠিত কমিটি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নথিভুক্ত করেছে এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছে। […]

ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন, ভ্রাম্যমাণ আদালতে বাবার ৬ মাসের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর গ্রামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিয়ের আয়োজনের অভিযোগে তার বাবাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৪ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মো. রাকিব (৩৪) মুনশুরপুর গ্রামের মৃত আব্দুল […]

সরকারি জমিতে স্বেচ্ছাসেবক দলের নেতার টিনশেড দোকান নির্মাণের অভিযোগ, উচ্ছেদ করল প্রশাসন

বরগুনার বেতাগী পৌরশহরে সরকারি জমি দখল করে টিনশেড দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেছার খানের বিরুদ্ধে। অভিযোগের পর প্রশাসন অভিযান চালিয়ে নির্মিত দুটি দোকান উচ্ছেদ করেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত মধ্যরাতে বেতাগী পৌরবাজার এলাকায় দোকান নির্মাণের ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার সকালে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন ঘটনাস্থলে গিয়ে […]

ধাওয়ার মুখে মহাসড়কে ফেলে পালাল মাদক কারবারিরা, ইয়াবা কুড়াতে ভিড় স্থানীয়দের

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থানীয়দের ধাওয়ার মুখে বিপুল পরিমাণ ইয়াবা ফেলে পালিয়ে গেছে সন্দেহভাজন মাদক কারবারিরা। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছড়িয়ে থাকা ইয়াবার বড় অংশ স্থানীয় বাসিন্দা, পথচারী ও বিভিন্ন যানবাহনের চালক কুড়িয়ে নেন। এ সময় অনেক ইয়াবা চলন্ত গাড়ির চাকায় পিষ্ট হয়ে নষ্ট হয়ে যায়। শুক্রবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে সীতাকুণ্ড পৌরসভার নুনাছড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের […]

বাগেরহাটে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে নিহত আইনজীবী

বাগেরহাট শহরে বাড়ি ফেরার পথে নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে শহরে কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দেশে রওনা […]

৩৫ বছর ধরে পত্রিকা বিক্রি, সংগ্রাম জয় করে স্বনির্ভর নার্গিসের অনন্য পথচলা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পঞ্চাশোর্ধ্ব নার্গিস খাতুন টানা ৩৫ বছর ধরে পায়ে হেঁটে সংবাদপত্র বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন। জীবনের কঠিন প্রতিকূলতাকে মোকাবিলা করে তিনি শুধু নিজের জীবিকাই নিশ্চিত করেননি, গড়ে তুলেছেন নিজের আবাসনও। দীর্ঘদিনের এই সংগ্রামে তিনি এলাকায় স্বনির্ভরতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে পরিচিতি পেয়েছেন। কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের আব্বাস আলীর মেয়ে নার্গিসের সংগ্রামী জীবনের […]

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা সীমান্ত দিয়ে ৬ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবির সামন্তা সীমান্ত ফাঁড়ির টহল দল তা প্রতিহত করেছে। শনিবার (২৫ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি এমদাদুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোর ৫টার দিকে বিএসএফের ৯ ব্যাটালিয়নের অধীন […]

ধামরাইয়ে থেমে থাকা ৩ যানবাহনে বাসের ধাক্কা, নিহত ২ শিক্ষার্থী

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে সড়কে থেমে থাকা ৩টি যানবাহনকে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে আবাস সাহা। তিনি মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। অপরজন মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার আশুতোষ সাহার […]

বিরামপুর সীমান্তে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় সরে গেল বিএসএফ

দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্ত দিয়ে ৮ নারী ও ১ পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবির পাশাপাশি গ্রাম পুলিশ, আনসার ভিডিপি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে […]

রংপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ২ নারীর

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বালুবাহী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া রথবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নীলফামারীর জলঢাকা থেকে একটি বালুবাহী ট্রাক রংপুরের পাগলাপীর দিকে যাচ্ছিল। পথে […]

১৩ দিন পর খুলল রাঙ্গামাটি-বান্দরবান সড়ক, শুরু হয়েছে যান চলাচল

টানা ১৩ দিন বন্ধ থাকার পর রাঙ্গামাটি-বান্দরবান সড়কে আবারও সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল থেকে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হলেও প্রথম দিনে সীমিত সংখ্যক যানবাহন চলতে পারে বলে জানিয়েছেন বান্দরবান জেলা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম। গত ১২ জুলাই একটি বেইলি সেতুর একাংশ ধসে পড়ার কারণে এই […]

দুর্গম পাহাড়ে ডিবির অভিযান, ৪ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ২

চট্টগ্রামের পটিয়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত পটিয়া থানার কেলিশহর ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন, পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ইন্নারপাড়া […]

মেরিন ড্রাইভে বাসে অভিযান, ২২ লাখ ৫০ হাজার টাকার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শনিবার (২৫ জুলাই) সকালে কোস্ট গার্ড […]

‘হাসিনাকে সরাতে লেগেছিল ৩৬ দিন, রাষ্ট্রপতিকে সরাতে বিএনপির লেগেছে ১৫৮ দিন’: এবি পার্টি

রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর তাকে অপসারণে বিলম্ব নিয়ে বিএনপির সমালোচনা করেছে এবি পার্টি। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন। বিবৃতিতে তারা বলেন, জুলাইয়ের অংশীদারদের ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতির পদে থাকা বিতর্কিত ব্যক্তির অপসারণ বা পদত্যাগ চেয়েছিল এবি পার্টি। তবে ক্ষমতাসীন দল বিএনপি […]