Skip to main content

Ridge Bangla

ম্যানিলায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আলখেরেইজি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৪ জুলাই) দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে তাদের মধ্যে এ শুভেচ্ছা বিনিময় হয়।

বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ম্যানিলা সফরে রয়েছেন। তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন এবং ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে সেখানে অবস্থান করছেন।

This post was viewed: 12

আরো পড়ুন