Skip to main content

Ridge Bangla

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে নৌবাহিনী প্রধান, সামুদ্রিক নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, বাহিনীর আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।

প্রধানমন্ত্রী নৌবাহিনীর পেশাদারিত্ব এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীটির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

এ সময় নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

This post was viewed: 2

আরো পড়ুন