Skip to main content

Ridge Bangla

আন্দোলন শেষ, ভাঙা হচ্ছে দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভ মঞ্চ

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের কোনো ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন তাদের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসের পর আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছে ভারতের ককরোচ জনতা পার্টি। টানা ৩৬ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে মঞ্চ তৈরি করে আন্দোলন চালিয়ে আসছিল সংগঠনটি।

আন্দোলন সমাপ্ত ঘোষণার পর বিক্ষোভকারীরা নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, যন্তর মন্তরে নির্মিত বিক্ষোভের মঞ্চ এখন ভেঙে ফেলা হচ্ছে।

আন্দোলনের কারণে বন্ধ রাখা মেট্রোস্টেশনগুলোও আবার চালু করা হয়েছে।

দীর্ঘদিনের এই বিক্ষোভের প্রভাবে যন্তর মন্তরের আশপাশের বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। পাশাপাশি জনসমাগম নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকার ১৬-১৭টি মেট্রোস্টেশনও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

This post was viewed: 17

আরো পড়ুন