Skip to main content

Ridge Bangla

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় স্পিকারের আসনে কায়সার কামাল

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর ফলে জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ এবং ব্যারিস্টার কায়সার […]

গরুর ডাকেই ব্যর্থ চুরির চেষ্টা, সিসিটিভির ভিডিও ছড়িয়ে পড়ল সামাজিক যোগাযোগমাধ্যমে

ফরিদপুরের নগরকান্দায় গভীর রাতে গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা করেও শেষ পর্যন্ত খালি হাতে পালাতে হয়েছে চোরদের। গরুর অস্বাভাবিক ডাক শুনে মালিকের ঘুম ভেঙে যাওয়ায় চোরেরা গরু রেখে পালিয়ে যায়। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৪ জুলাই) ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ঘটনাটি ঘটে বুধবার (২২ জুলাই) দিবাগত […]

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতরে আইইডি, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতরে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম সেটি নিষ্ক্রিয় করে। শুক্রবার সন্ধ্যায় ছাতাটির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডেকে আনা হয় এবং বিশেষজ্ঞ দলটি আইইডিটি […]

যৌতুক ও নির্যাতনের মামলায় কারাগারে প্রিন্স মামুন

এক কোটি টাকা যৌতুক দাবি এবং দ্বিতীয় স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনাকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা […]

জাতীয় দলকে বিদায় জানানোর প্রস্তুতিতে মেসি, আয়োজন হতে পারে বিশেষ বিদায়ী ম্যাচ

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায় নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় দলের হয়ে আরও কয়েক মাস খেলে এরপর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন এই কিংবদন্তি ফুটবলার। তার বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনাও করছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। এবারের বিশ্বকাপকে অনেকেই মেসির শেষ বিশ্বকাপ হিসেবে দেখছিলেন। তবে […]

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল শিগগিরই, জানালেন ইসি মাছউদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ীও নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। […]

বাংলাদেশ-থাইল্যান্ড সম্পর্ক জোরদারে বৈঠক, আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ

থাইল্যান্ডের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ভিজাভাত ইসারভাকদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শুক্রবার (২৪ জুলাই) সকালে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দীর্ঘদিনের […]

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

রাষ্ট্রপতির পদ থেকে সদ্য পদত্যাগ করা মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘অবিলম্বে ফ্যাসিবাদের দোসর মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে।’ উল্লেখ্য, […]

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় ছাত্রদের মহামিছিল, ৩ ঘণ্টা অবরুদ্ধ ধর্মতলা

সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি দমন-পীড়নের অভিযোগের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভে নেমেছে ৮টি বামপন্থী ছাত্র-যুব সংগঠন। শুক্রবার (২৪ জুলাই) তাদের ডাকা মহামিছিলে শহরের রাজপথে ব্যাপক সমাবেশ দেখা যায়। এসএফআই, এআইডিএসও, ডিওয়াইএফআই, পিডিএসএফ, এআইএসএসহ ৮টি সংগঠনের ডাকে আয়োজিত এ কর্মসূচিতে ককরোচ জনতা পার্টির সদস্যরাও অংশ নেন। পাশাপাশি বহু অভিভাবককেও মিছিলে […]

আন্দোলনে সমর্থনের পরদিনই শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান সালমান খানের

ভারতে নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান ছাত্র আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান জানাচ্ছেন বিভিন্ন অঙ্গনের তারকারা। এই ইস্যুতে প্রথমে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে পোস্ট করার একদিন পরই আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। গত ২২ জুলাই দেওয়া এক পোস্টে ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন প্রকাশ করেন সালমান। এরপর বৃহস্পতিবার […]

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সিদ্ধান্তে আরও একদিন সময় চেয়েছে কেন্দ্র, দাবি সিজেপির

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় সরকার আরও একদিন সময় চেয়েছে বলে দাবি করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার (২৪ জুলাই) সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে দলটির পক্ষ থেকে এ দাবি করা হয়। এ খবর দিয়েছে নিউজ১৮। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস। তিনি জানান, […]

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের বাধার মুখে তাদের বাংলাদেশে প্রবেশ করানো সম্ভব হয়নি। শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীন চাড়ালডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/২৪-আর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি জানিয়েছে, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের […]

দ্বিতীয় দিনও ফিলিপাইনের জাহাজে চীনের জলকামান হামলা, বাড়ছে দক্ষিণ চীন সাগরের উত্তেজনা

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় টানা দ্বিতীয় দিনের মতো ফিলিপাইনের জাহাজ লক্ষ্য করে জলকামান ব্যবহার করেছে চীন। ফিলিপাইন কোস্টগার্ড জানিয়েছে, স্কারবোরো শোলের কাছে চীনের একটি জাহাজ দেশটির একটি মাছ ধরার নৌকার মাত্র সাত মিটারের মধ্যে চলে এসে সংঘর্ষের গুরুতর ঝুঁকি তৈরি করে। শুক্রবার (২৪ জুলাই) ফিলিপাইন কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, ঘটনাটি ফিলিপাইনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের […]

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮১০

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১০ জন। শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৩৭ জনের শরীরে হাম বা […]

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্ব নিলেন স্পিকার

রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দায়িত্ব গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। সংবাদ সম্মেলনে স্পিকার বলেন, মো. সাহাবুদ্দিন শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “আমি তার মঙ্গল […]

নিহতের মরদেহ উদ্ধার করতে গিয়ে স্তব্ধ পুলিশ সদস্য, ছেলেটি ছিল তার নিজের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে গিয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার এক পুলিশ সদস্য জানতে পারেন, নিহত শিশুটি তারই ছেলে। শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে শহরের গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন (১০) ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী […]

বৃষ্টি-বন্যার প্রভাবে বাড়ছে নিত্যপণ্যের দাম, চাপে ক্রেতারা

টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে অধিকাংশ নিত্যপণ্যের দাম। পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম, মুরগি, মাছ এবং প্রায় সব ধরনের সবজির দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও নির্দিষ্ট আয়ের ক্রেতারা। রাজধানীর রামপুরা, খিলগাঁও, তালতলা ও মালিবাগের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ পণ্যের দাম বেড়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। তালতলা বাজারের এক […]

লন্ডনের হোটেলে সৌদি রাজপুত্রের মরদেহ, মাদক ও অতিরিক্ত অ্যালকোহল সেবনে মৃত্যুর ধারণা

যুক্তরাজ্যের লন্ডনের একটি হোটেল থেকে সৌদি আরবের এক রাজপুত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তকারীদের ধারণা, মাদক ও অতিরিক্ত অ্যালকোহলের সংমিশ্রণ সেবনের ফলে তার মৃত্যু হয়েছে। এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ। মারা যাওয়া রাজপুত্রের নাম আব্দুল্লাহ বিন ফাহাদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ বিন জালাবি আল সৌদ। টক্সিকোলজি পরীক্ষায় তার রক্তে গাড়ি চালানোর বৈধ সীমার প্রায় ৩ […]

রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ালেন মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে তার পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এদিকে বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে। স্পিকারের কাছে পাঠানো পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন নিজের […]

কাতারের প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক, আমিরের উদ্দেশে প্রধানমন্ত্রীর চিঠি হস্তান্তর

কাতারের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে কাতারের আমিরের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো একটি চিঠিও হস্তান্তর করা হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার মৈত্রী ও সহযোগিতা চুক্তির ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থানকালে শুক্রবার (২৪ জুলাই) এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ […]