এলএনজি টার্মিনাল মেরামতে আসছে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল, গ্যাস সরবরাহ স্বাভাবিকের আশা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দেশের একটি ভাসমান এলএনজি টার্মিনাল দ্রুত সচল করতে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ প্রকৌশলীরা বাংলাদেশে আসছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় যন্ত্রপাতি দেশে রয়েছে। বিদেশি বিশেষজ্ঞরা কাজ শুরু করলে অল্প সময়ের মধ্যেই টার্মিনালটি চালু করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। গত ২১ জুলাই এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি […]
প্রশিক্ষণ উড্ডয়নের সময় রাশিয়ায় বিধ্বস্ত সু-৫৭ যুদ্ধবিমান

ইউক্রেন যুদ্ধ চলাকালে একাধিক যুদ্ধবিমান হারানোর পর এবার নিজ দেশের মাটিতেই প্রশিক্ষণ উড্ডয়নের সময় রাশিয়ার একটি সু-৫৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রুশ গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে কিয়েভ ইন্ডিপেনডেন্ট। রাশিয়ার আরেকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল সু-৫৭ মডেলের যুদ্ধবিমান। এটি রাশিয়ার পঞ্চম প্রজন্মের অন্যতম অত্যাধুনিক যুদ্ধবিমান, যা ইউক্রেনের বিরুদ্ধে […]
জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

সরকারের নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, গত কয়েক সপ্তাহে দেশে জ্বালানির দাম তুলনামূলক কম ছিল। বর্তমানে কিছুটা বৃদ্ধি পেলেও এ মুহূর্তে মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেই। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগান এলাকায় চা-শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যের চিকিৎসা, পরিবার পরিকল্পনা ও […]
পশ্চিম তীরে সংঘর্ষে নিহত ৪ জন ফিলিস্তিনি এবং ১ ইসরায়েলি

দখলকৃত পশ্চিম তীরের হাভাত গিলাদ অবৈধ বসতির কাছে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি অবৈধ অধিবাসী ও সেনাবাহিনীর সংঘর্ষে এক ইসরায়েলি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন ইসরায়েলি আহত হয়েছেন। একই সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত এবং চারজন আহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত চার ফিলিস্তিনির মরদেহ নাবলুসের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে স্বজনদের আহাজারিতে […]
জাতীয় দল নিয়ে অনিশ্চয়তায় পারেদেস, দিলেন অবসরের ইঙ্গিত

বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের হতাশা কাটিয়ে উঠতে না উঠতেই আর্জেন্টিনা দলে অবসরের আলোচনা জোরালো হয়েছে। নিকোলাস ওতামেন্দির বিদায়ের ঘোষণার পর এবার জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। এ খবর দিয়েছে টিওয়াইসি স্পোর্টস। বোকা জুনিয়র্সের হয়ে ও’হিগিন্সকে ১-০ গোলে হারানোর পর বৃহস্পতিবার (২৩ জুলাই) সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন পারেদেস। সাক্ষাৎকারে তিনি বিশ্বকাপ ফাইনালে […]
বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আজ থেকে কার্যকর

বাংলাদেশসহ ৬০টি দেশের বিভিন্ন পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন আমদানি শুল্ক কার্যকর হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত ফেডারেল রেজিস্টারের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এই শুল্ক যুক্তরাষ্ট্রের মোট আমদানির প্রায় ৯৯ দশমিক ৪ শতাংশের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে তেল, গ্যাস, সার এবং কিছু খাদ্যপণ্যসহ কয়েকটি পণ্য এ ব্যবস্থার বাইরে রাখা হয়েছে। […]
নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিশ্বজুড়ে চলমান বিভিন্ন যুদ্ধ ও সংঘাতের কারণে অর্থনীতি ও রাজনীতিতে অস্থিরতা তৈরি […]
সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কায়কোবাদ, আজ অস্ত্রোপচার

অসুস্থতার কারণে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মমন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুক্রবার (২৪ জুলাই) তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসক দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে দুপুরে এ অস্ত্রোপচার সম্পন্ন হবে। কুমিল্লার মুরাদনগর আসন থেকে ছয়বার নির্বাচিত […]
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির নতুন প্রস্তাব নাকচ করল ইরান

যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। বৃহস্পতিবার (২৩ জুলাই) ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি ওয়াশিংটনের এ প্রস্তাব তেহরানের কাছে পৌঁছে দেন। সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস। নিউইয়র্ক টাইমসের তথ্য উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা তাস জানায়, ইরানি কর্মকর্তারা কোনো অস্থায়ী চুক্তিতে আগ্রহী নন। তাদের মতে, এমন সমঝোতা হলেও হরমুজ প্রণালি নিয়ে […]
শিক্ষার্থীদের ‘দেশের শত্রু’ মনে করছে মোদি সরকার, অভিযোগ সোনিয়া গান্ধীর

ভারতজুড়ে চলমান শিক্ষার্থী আন্দোলন দমনে নরেন্দ্র মোদি সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। তার অভিযোগ, আন্দোলনরত শিক্ষার্থীদের ভবিষ্যতের নাগরিক হিসেবে নয়, বরং ‘দেশের শত্রু’ হিসেবে দেখছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার (২৪ জুলাই) দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে তিনি এসব মন্তব্য করেন। নিবন্ধে সোনিয়া গান্ধী লেখেন, ‘শিক্ষার্থীরা সরকারের কাছে জবাবদিহি এবং […]
টানা ১৩তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, আহভাজে নিহত ৪

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের কাছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪ জন নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, খুজেস্তান প্রদেশের স্থানীয় কর্মকর্তারা হামলা এবং হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতদের পরিচয় বা হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। […]
প্রশ্নফাঁসের বিক্ষোভের মধ্যেই ভারতের শিক্ষা সচিব বদল

প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতজুড়ে চলমান বিক্ষোভের মধ্যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সচিব বিনীত জোশীকে দায়িত্ব থেকে সরিয়েছে নয়াদিল্লি। তার স্থলাভিষিক্ত হয়েছেন নরেশ গাঙ্গোয়ার। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে জারি করা কেন্দ্রীয় সরকারের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব […]
মোদির আশ্বাসের পর ২৭ দিন শেষে অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

ভারতে চলমান আন্দোলনের মধ্যে গভীর রাতে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও বার্তার পর ২৭ দিনের অনশন প্রত্যাহার করেছেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। বর্তমানে তিনি গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী জে পি নড্ডা ও জিতেন্দ্র সিংহের উপস্থিতিতে তিনি অনশন ভাঙেন। বৃহস্পতিবার (২৩ জুন) রাত ১১টা ৫০ মিনিটের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ২ মিনিট […]
যুক্তরাজ্যে শিশুকে উদ্ধার করতে গিয়ে সাগরে ডুবে প্রাণ গেল বাংলাদেশি মা ও মেয়ের

যুক্তরাজ্যের এসেক্স উপকূলে সমুদ্রে ডুবে এক ব্রিটিশ-বাংলাদেশি মা ও তার ১৫ বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে কোলচেস্টারের কাছে ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে এ দুর্ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে ইন্ডিপেনডেন্ট। এসেক্স পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে ওয়েস্ট মার্সির সি ভিউ হলিডে পার্কসংলগ্ন এলাকায় কয়েকজন পানিতে বিপদে পড়েছেন- এমন খবর পেয়ে […]
ছাত্র আন্দোলনের প্রতীকে পরিণত তরুণী, পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে আটকালেন পথ

বাংলাদেশের চব্বিশের গণঅভ্যুত্থানের সময় সহপাঠীকে ছাড়িয়ে নিতে পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে থাকা এক তরুণীর দৃশ্য আলোচনায় এসেছিল। প্রায় দুই বছর পর ভারতের মুম্বাইয়েও তেমনই একটি ঘটনার জন্ম দিয়েছেন রিয়া আহির নামে এক তরুণী। চলমান ছাত্র আন্দোলনের মধ্যে পুলিশ ভ্যানের পথ আটকে তিনি দেশজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২২ […]
সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৩০ আগস্ট

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার (২৩ জুলাই) মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক জিয়াউল মোর্শেদ নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট […]
রাজধানীতে শুরু হচ্ছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিট

বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে রাজধানী ঢাকায় আগামী ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিত হবে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিট-২০২৬। বৃহস্পতিবার (২৩ জুলাই) গুলশান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, দেশের প্রযুক্তি খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও […]
ছাত্র আন্দোলনের সমর্থনে দেওয়া পোস্ট-ভিডিও সরাতে আইআইটি মাদ্রাজের নির্দেশের অভিযোগ

ভারতে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্ট ও ভিডিও সরিয়ে ফেলতে শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) মাদ্রাজ কর্তৃপক্ষ- এমন অভিযোগ উঠেছে। এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, দিল্লির যন্তর মন্তরে চলমান প্রতিবাদ ও অনশন কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষার্থী ইনস্টাগ্রামে ভিডিও ও পোস্ট প্রকাশ করেছিলেন। […]
মৃত্যুর পর দাফন নিয়ে শঙ্কা, জীবিত থাকতেই নিজের কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধা

মৃত্যুর পর দাফন হবে কি না- এমন অনিশ্চয়তা থেকে নিজের কবর নিজেই খুঁড়ে রেখেছেন ঠাকুরগাঁওয়ের আয়েশা বেগম (৭০)। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে জেলার সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বড়বালিয়া পাইকারমনি গ্রামে। জানা গেছে, স্বামীর মৃত্যুর পর থেকে নবগঠিত ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নের বড়বালিয়া পাইকারমনি গ্রামে দীর্ঘদিন ধরে একাই বসবাস করছেন আয়েশা বেগম। স্থানীয়দের দাবি, তিন ছেলে […]
চুয়াডাঙ্গা সীমান্তে সাতজনকে পুশইনের দাবি, ভিডিও ভাইরাল হলেও মিলছে না তাদের সন্ধান

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারত থেকে সাতজনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে- এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। ভিডিওতে দুই ব্যক্তিকে দেখা গেলেও তাদেরসহ বাকি পাঁচজনের কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দুই ব্যক্তিকে জীবননগর উপজেলার নারায়ণপুর এলাকায় দেখা যায়। পরে তারা কোথায় […]