Skip to main content

Ridge Bangla

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতরে আইইডি, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতরে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম সেটি নিষ্ক্রিয় করে।

শুক্রবার সন্ধ্যায় ছাতাটির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডেকে আনা হয় এবং বিশেষজ্ঞ দলটি আইইডিটি উদ্ধার করে নিরাপদে নিষ্ক্রিয় করে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ছাতাটির বোতামে চাপ দিলেই বিস্ফোরণ ঘটতে পারে- এমনভাবে ডিভাইসটি তৈরি করা হয়েছিল।

মেট্রোরেল স্টেশনে দায়িত্বে থাকা আনসার সদস্যদের ভাষ্য, সন্ধ্যা ৬টার দিকে শাপলা চত্বরের দিকে একটি রথযাত্রা যাচ্ছিল। এ সময় রথযাত্রায় অংশ নেওয়া এক ব্যক্তি সড়কে একটি ছাতা পড়ে থাকার বিষয়টি তাদের জানান। আনসার সদস্যরা ছাতাটি হাতে নেওয়ার চেষ্টা করলে ভেতরে লাল রঙের একটি আলো জ্বলতে দেখেন। এতে সন্দেহ হলে তারা ছাতাটি আর স্পর্শ না করে ঘটনাস্থলেই রেখে পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত হওয়ার পর নিরাপত্তার স্বার্থে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ডিভাইসটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে।

This post was viewed: 15

আরো পড়ুন