Skip to main content

Ridge Bangla

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় ছাত্রদের মহামিছিল, ৩ ঘণ্টা অবরুদ্ধ ধর্মতলা

সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি দমন-পীড়নের অভিযোগের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভে নেমেছে ৮টি বামপন্থী ছাত্র-যুব সংগঠন। শুক্রবার (২৪ জুলাই) তাদের ডাকা মহামিছিলে শহরের রাজপথে ব্যাপক সমাবেশ দেখা যায়।

এসএফআই, এআইডিএসও, ডিওয়াইএফআই, পিডিএসএফ, এআইএসএসহ ৮টি সংগঠনের ডাকে আয়োজিত এ কর্মসূচিতে ককরোচ জনতা পার্টির সদস্যরাও অংশ নেন। পাশাপাশি বহু অভিভাবককেও মিছিলে উপস্থিত থাকতে দেখা যায়।

সকাল থেকেই বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা শিয়ালদহ স্টেশনের বাইরে জড়ো হতে থাকেন। পরে বিকেলে সেখান থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলার দিকে অগ্রসর হয়। পুরো কর্মসূচিজুড়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

মিছিলকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কলকাতা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়।

মিছিল শেষে ধর্মতলা চত্বরে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের এই অবস্থান কর্মসূচির কারণে কলকাতার প্রাণকেন্দ্র প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে।

সন্ধ্যায় ধর্মতলার মোড়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের উত্তেজনা সৃষ্টি হয়। তবে পুলিশের দাবি, মিছিলে ‘বাইরের কেউ ঢুকে পড়েছে’- এমন সন্দেহ ও অভিযোগ থেকে আন্দোলনকারীদের মধ্যেই মারামারি শুরু হয়। এর জেরেই অল্প সময়ের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

This post was viewed: 21

আরো পড়ুন