Skip to main content

Ridge Bangla

কাতারের প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক, আমিরের উদ্দেশে প্রধানমন্ত্রীর চিঠি হস্তান্তর

কাতারের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে কাতারের আমিরের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো একটি চিঠিও হস্তান্তর করা হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার মৈত্রী ও সহযোগিতা চুক্তির ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থানকালে শুক্রবার (২৪ জুলাই) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও কাতারের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কাতারের আমিরের উদ্দেশে প্রধানমন্ত্রীর লেখা চিঠি প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির কাছে তুলে দেন। চিঠিতে বাংলাদেশে কাতারের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

This post was viewed: 17

আরো পড়ুন