রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ীও নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার জানান, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে এবং শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার একমাত্র এখতিয়ার নির্বাচন কমিশনের। এ নির্বাচনে জাতীয় সংসদের ৩৫০ জন সংসদ সদস্য ভোটার হিসেবে অংশ নেবেন। সেই অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত করার পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।