নিজ আসনেও পরাজিত মমতা, বিজেপি নেতা শুভেন্দুর বড় জয়

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় চমক তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ে। সর্বশেষ ফলাফলে তার নিজ আসন ভবানীপুরে তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০ রাউন্ড গণনা শেষে শুভেন্দু অধিকারী প্রায় ১৫ হাজার ১১৪ ভোটের ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন। এতে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি […]
টানা বৃষ্টির পর স্বস্তির আভাস

টানা ঝড় ও ভারি বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতির পর কৃষকদের জন্য কিছুটা স্বস্তির খবর মিলেছে। সাম্প্রতিক সময়ে জলাবদ্ধতা, হাওরাঞ্চলে অতিরিক্ত পানি প্রবেশ এবং নদ-নদীর পানি বৃদ্ধির কারণে বহু এলাকায় পাকা ধান তলিয়ে যায়, যা কৃষকদের বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে। তবে আবহাওয়া পরিস্থিতির উন্নতির ইঙ্গিত পাওয়া গেছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও […]
এনসিপিতে যোগ দিচ্ছেন ৪ হাজার জুলাইযোদ্ধা

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর প্রায় চার হাজার সদস্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিতে যাচ্ছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, মঙ্গলবার (৫ মে) বিকেলে রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই যোগদান সম্পন্ন হবে। এ উপলক্ষে ইতোমধ্যে ওয়ারিয়র্স অব জুলাইয়ের শীর্ষ নেতারা এনসিপির […]
সুনামগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-মেয়েসহ নিহত ৫ জন

সুনামগঞ্জের ছাতক উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুর দুইটার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জালালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা সিলেটের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি বাসের […]
রংপুরে দাম না পেয়ে আলু ফেলে দিচ্ছেন কৃষক, কোটি টাকার ক্ষতি

বাজারে ন্যায্য দাম না পাওয়ায় রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আলুচাষিরা চরম লোকসানের মুখে পড়েছেন। সংরক্ষণ সংকট ও দামপতনের কারণে অনেক কৃষক বাধ্য হয়ে আলু রাস্তার পাশে ফেলে দিচ্ছেন। এতে প্রায় ৩ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সোমবার (৪ মে) উপজেলার চেংমারী ও কুরিয়ার মোড় এলাকা ঘুরে দেখা যায়, শত শত বস্তা পচা […]
দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বিতর্কিত ব্যবসায়ী রন হক সিকদার

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দেশের আলোচিত ও বিতর্কিত ব্যবসায়ী রন হক সিকদার। সোমবার (৪ মে) স্থানীয় সময় দুপুরে একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্র জানিয়েছে, প্রায় এক সপ্তাহ আগে লিভারজনিত জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শেষ পর্যন্ত তিনি […]
সোনারগাঁয়ে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ শফিকুল ইসলাম (৩৪) নামে এক সন্দেহভাজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৪ মে) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর আদেশক্রমে সোনারগাঁ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিববুল্লাহর তত্ত্বাবধানে এসআই (নি.) মাছুম লাভলু ও এএসআই […]
অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে রিট

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এতে ওই সময়ের আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি-বিদেশি চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। গতকাল রোববার (৩ মে) সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। আবেদনে কেবিনেট সচিবসহ আইন, […]
হাওড় অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়া হবে আর্থিক সহায়তা: কৃষিমন্ত্রী

বৃষ্টি, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে সাম্প্রতিককালে হাওড় অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে জানিয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ক্ষতির পরিমাণ বিবেচনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ৭ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন অঙ্কের আর্থিক সহায়তা প্রদান করা হবে। আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে […]
নীলফামারীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন আটক

নীলফামারীর ছয়টি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার ও রোববার (৩ মে) পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ইয়াবা, গাঁজা এবং ট্যাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মোট ১০টি মামলা দায়ের করা […]
টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩১

গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩১ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত টানা ছয় ঘণ্টা ধরে এ অভিযান পরিচালিত হয়। গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পশ্চিম থানা ও গোয়েন্দা শাখার সমন্বয়ে ভরান সাকিন হাজীর মাজার বস্তি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের সময় পুরো এলাকায় […]
অস্ট্রেলিয়ায় রেকর্ড ভিসা প্রত্যাখ্যানে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীরা চাপে

চলতি বছরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা অনুমোদনে কঠোর অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে আবেদন প্রত্যাখ্যানের হার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে, যা বিশেষ প্রভাব ফেলছে বাংলাদেশ, ভারত ও নেপালের শিক্ষার্থীদের ওপর। ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক শিক্ষার্থী ভিসা প্রত্যাখ্যানের হার দাঁড়িয়েছে ৩২.৫ শতাংশে, যা গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ। এই প্রবণতা শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করছে এবং অনেকেই আর্থিক […]
তুসকার ২২ ইরানি নাবিককে পাকিস্তানে পাঠালো যুক্তরাষ্ট্র

ওমান উপসাগরে আটক ইরানের পতাকাবাহী জাহাজ এমভি তুসকার ২২ নাবিককে পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। সেখান থেকে তাদের নিজ দেশ ইরানে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেন সেন্টকম মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স। তিনি জানান, নাবিকদের পাকিস্তানের কাছে হস্তান্তরের কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে এবং তাদের দ্রুতই নিজ […]
সড়ক দুর্ঘটনায় মুক্তাগাছায় ৩ নারী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় তিন নারী প্রাণ হারিয়েছেন। আজ সোমবার দুপুর প্রায় পৌনে ১২টার দিকে টাঙ্গাইল মহাসড়কের মনতলা সমিতিঘর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুরের নান্দিনা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি অটোরিকশা বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষে অটোরিকশাটি […]
হবিগঞ্জে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার পণ্য জব্দ

হবিগঞ্জে পৃথক অভিযানে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য ও যানবাহন জব্দ করা হয়েছে। আটকরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার তাতিকোনা গ্রামের শুক্কুর আলীর ছেলে মো. শাহেদ মিয়া (২৫) এবং দোয়ারাবাজার উপজেলার বরখাল গ্রামের আলমগীর মিয়ার ছেলে মো. আশরাফুল (২০)। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্রে […]
বিনিয়োগ বাড়াতে প্রক্রিয়া সহজের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া আরও সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা সরকারি শিল্পপ্রতিষ্ঠানে বিনিয়োগে আগ্রহীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজিত বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বস্ত্র ও […]
স্মার্টফোনে স্মার্ট ফাঁদ: সাইবার প্রতারণার ভয়াবহ বাস্তবতা

চতুর্থ শিল্প বিপ্লবের এই আধুনিক দুনিয়ায় মানুষ প্রচণ্ড ব্যস্ত, সময় তার গতি ক্রমান্বয়ে বাড়িয়ে চলেছে। সময়ের এই সংকটে আমরা সবকিছু চাই হাতের নাগালে। খাবারের অর্ডার থেকে শুরু করে ঔষধ পর্যন্ত আমরা অনলাইন থেকে ক্রয় করছি, কারণ সময়ের স্বল্পতা। সময়ের এই স্বল্পতায় সবকিছু আমাদের হাতের নাগালে নিয়ে আসার বড় উপাদান মোবাইল। একটি মোবাইলে আমরা ব্যাংক অ্যাকাউন্ট […]
বাংলাদেশ-আমেরিকা চুক্তি নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত রিসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্টের বৈধতা প্রশ্নে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার (৪ মে) আইনজীবী মোহাম্মদ মঈদুল ইসলাম পলকের করা এ আবেদন আদালতে উপস্থাপন করেন অ্যাডভোকেট সুবীর নন্দী দাস। রিটে দাবি করা হয়েছে, চুক্তিটি কাঠামোগতভাবে অসম এবং বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। পাশাপাশি এতে বলা হয়, চুক্তি সম্পাদনের […]
বিদেশি চিকিৎসকদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

বিদেশি চিকিৎসকদের ওপর আরোপিত ভ্রমণ ও কর্মসংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থা (ইউএসসিআইএস) সম্প্রতি তাদের ওয়েবসাইট হালনাগাদ করে জানায়, নিষেধাজ্ঞার আওতায় থাকা ৩৯টি দেশের চিকিৎসকদের ভিসা ও কাজের আবেদন আর স্থগিত রাখা হবে না। এর আগে এই নিষেধাজ্ঞার কারণে সংশ্লিষ্ট দেশগুলোর চিকিৎসকদের ভিসা, ওয়ার্ক পারমিট এবং গ্রিন কার্ডসহ […]
ইরানের ১৪ দফা প্রস্তাবে যুক্তরাষ্ট্রের জবাব

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে ইরানের দেওয়া ১৪ দফা নতুন প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনে পাঠানো হয় বলে জানা গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রোববার (৩ মে) জানান, বর্তমান আলোচনায় পারমাণবিক ইস্যু যুক্ত করার কোনো সুযোগ নেই। তাদের প্রধান লক্ষ্য এখন লেবাননসহ সব ফ্রন্টে অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা। তিনি বলেন, […]