Ridge Bangla

নীলফামারীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন আটক

নীলফামারীর ছয়টি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার ও রোববার (৩ মে) পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ইয়াবা, গাঁজা এবং ট্যাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মোট ১০টি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবিএম ফয়জুল ইসলাম জানান, পুলিশ সুপারের নির্দেশনায় জেলাজুড়ে বিশেষ এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন থানার চৌকস টিম ও সঙ্গীয় ফোর্স অংশ নেয়।

This post was viewed: 10

আরো পড়ুন