Ridge Bangla

সিরাজগঞ্জে শেখ হাসিনাসহ আ. লীগের ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিরাজগঞ্জে পৃথক দুটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার (৪ মে) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতের বিচারক সুমন কুমার কর্মকার এ আদেশ দেন। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর […]

পরকীয়া: যে নীরব, বর্ধিষ্ণু ক্যান্সারে আক্রান্ত গোটা জাতি

পরিবারকেন্দ্রিক বাংলাদেশের আর্থ-সামাজিক বাস্তবতায় দাম্পত্য সম্পর্ক যুগ যুগ ধরে বিশ্বাস, দায়িত্ব ও আত্মিক বন্ধনের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু সম্প্রতি সেই কাঠামোতে দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে, বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়ার প্রবণতা বৃদ্ধির মাধ্যমে এটি এখন শুধু ব্যক্তিগত সম্পর্কের সমস্যা নয়, বরং সামাজিক, মানসিক ও অর্থনৈতিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ সূচক হয়ে উঠেছে। […]

পশ্চিমবঙ্গ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সর্বশেষ প্রাপ্ত ফলাফলে সংখ্যাগরিষ্ঠ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২৯৩টি আসনের মধ্যে ২০৮টিতে বিজেপি এগিয়ে রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে দীর্ঘ ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৮৮টি আসনে। এছাড়া বামপন্থি সিপিএম ও কংগ্রেস দুটি করে আসনে এবং অন্যান্য প্রার্থীরা আরও কয়েকটি আসনে এগিয়ে […]

রাজনীতির মাঠেও চমক বিজয়ের

প্রথমবার রাজনীতির মাঠে নেমেই চমক দেখাতে চলেছেন থালাপতি বিজয়। তামিলনাড়ুতে ডিএমকে’কে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে রয়েছে তার দল টিভিকে। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজ্যটিতে এ পর্যন্ত ৬৯টি আসনে এগিয়ে আছে দলটি। বিজয়ের টিভিকে তামিলনাডু রাজ্যের ২৩৪ আসনের মধ্যে ১১৭টিতে এগিয়ে থেকে সংখ্যাগরিষ্ঠতা প্রায় ছুঁয়ে ফেলেছে। টিভিকে নেতা ফেলিক্স জেরাল্ড বলেছেন, অন্য কারও সমর্থন […]

যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ ঢাকায় পৌঁছেছে

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি গবেষক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৪ মে) সকাল ৮টা ৪৭ মিনিটে একটি ফ্লাইটে করে মরদেহটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। জানা গেছে, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রে অবস্থানরত দুই বাংলাদেশি গবেষক শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে ২৪ এপ্রিল লিমনের মরদেহ […]

ছাত্রদলের জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে কক্সবাজারে বিক্ষোভ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কক্সবাজার জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে কক্সবাজার শহর। রোববার (৩ মে) সন্ধ্যায় শহরের গুমগাছতলা এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা, এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। এর আগে শনিবার (২ মে) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কক্সবাজার জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেয়। […]