Ridge Bangla

সুনামগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-মেয়েসহ নিহত ৫ জন

সুনামগঞ্জের ছাতক উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুর দুইটার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জালালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা সিলেটের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়, ফলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় পাঁচ জনে। নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সাহাব উদ্দিন (৪৫), তার মেয়ে কেয়া মনি (১৭), স্ত্রী নিলুফা আক্তার (৩০) এবং অটোরিকশাচালক মো. ইউসুফ আলী (৫০)। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠান।

This post was viewed: 7

আরো পড়ুন