Ridge Bangla

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে রিট

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। এতে ওই সময়ের আইন প্রণয়ন, সংস্কার কমিশন গঠন এবং দেশি-বিদেশি চুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

গতকাল রোববার (৩ মে) সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। আবেদনে কেবিনেট সচিবসহ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছে।

রিটে অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন কর্মকাণ্ড পর্যালোচনার জন্য একটি অনুসন্ধান কমিশন গঠন করতে অনুরোধ জানানো হয়েছে। রিটকারী আইনজীবী এসব সিদ্ধান্তের আইনগত ভিত্তি পরীক্ষা করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।

This post was viewed: 16

আরো পড়ুন