ওমান উপসাগরে আটক ইরানের পতাকাবাহী জাহাজ এমভি তুসকার ২২ নাবিককে পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। সেখান থেকে তাদের নিজ দেশ ইরানে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।
আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেন সেন্টকম মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স। তিনি জানান, নাবিকদের পাকিস্তানের কাছে হস্তান্তরের কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে এবং তাদের দ্রুতই নিজ দেশে পাঠানো হবে।
এর আগে, গত ২০ এপ্রিল ইরানের কনটেইনারবাহী জাহাজ এমভি তুসকা জব্দ করে যুক্তরাষ্ট্র। তখন মার্কিন কর্তৃপক্ষ দাবি করে, ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ অমান্য করার অভিযোগে জাহাজটি আটক করা হয়েছে। তবে এই পদক্ষেপকে ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানায় তেহরান।
This post was viewed: 14