গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩১ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত টানা ছয় ঘণ্টা ধরে এ অভিযান পরিচালিত হয়।
গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পশ্চিম থানা ও গোয়েন্দা শাখার সমন্বয়ে ভরান সাকিন হাজীর মাজার বস্তি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের সময় পুরো এলাকায় ব্যাপক তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।
পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে প্রাথমিক তল্লাশিতে তাদের কাছ থেকে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। সন্দেহজনক গতিবিধি ও তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেওয়া হয়েছে।
This post was viewed: 7