Ridge Bangla

হাওড় অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়া হবে আর্থিক সহায়তা: কৃষিমন্ত্রী

বৃষ্টি, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে সাম্প্রতিককালে হাওড় অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে জানিয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ক্ষতির পরিমাণ বিবেচনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ৭ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন অঙ্কের আর্থিক সহায়তা প্রদান করা হবে।

আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, আগামী তিন মাস এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

সম্মেলনে জেলা প্রশাসকরা আলুর বাম্পার ফলন হওয়া সত্ত্বেও সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থায় ত্রুটির ফলে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে উদ্বেগ প্রকাশ করেন। কৃষি-সংক্রান্ত এই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান করতে মন্ত্রীর প্রতি আহ্বান জানান তারা।

জবাবে কৃষিমন্ত্রী বলেন, আলুর বাজার সম্প্রসারণ করার পাশাপাশি রপ্তানি বৃদ্ধি করে এ সংকট নিরসনের পরিকল্পনা রয়েছে সরকারের।

This post was viewed: 14

আরো পড়ুন