Ridge Bangla

সড়ক দুর্ঘটনায় মুক্তাগাছায় ৩ নারী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় তিন নারী প্রাণ হারিয়েছেন। আজ সোমবার দুপুর প্রায় পৌনে ১২টার দিকে টাঙ্গাইল মহাসড়কের মনতলা সমিতিঘর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুরের নান্দিনা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি অটোরিকশা বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা তিন নারী যাত্রী নিহত হন।

এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও এক পুরুষ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

This post was viewed: 10

আরো পড়ুন