Ridge Bangla

বাংলাদেশ-আমেরিকা চুক্তি নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত রিসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্টের বৈধতা প্রশ্নে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার (৪ মে) আইনজীবী মোহাম্মদ মঈদুল ইসলাম পলকের করা এ আবেদন আদালতে উপস্থাপন করেন অ্যাডভোকেট সুবীর নন্দী দাস।

রিটে দাবি করা হয়েছে, চুক্তিটি কাঠামোগতভাবে অসম এবং বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। পাশাপাশি এতে বলা হয়, চুক্তি সম্পাদনের ক্ষেত্রে সংবিধান নির্ধারিত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি।

আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এই চুক্তি দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ সুরক্ষায় ব্যর্থ হয়েছে। একই সঙ্গে এতে অসম শুল্ক কাঠামো আরোপ, নীতিনির্ধারণে স্বাধীনতা সীমিত হওয়ার আশঙ্কা এবং দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশের ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাবের বিষয়টি তুলে ধরা হয়েছে।

এতে পররাষ্ট্র, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে।

This post was viewed: 9

আরো পড়ুন