Skip to main content

Ridge Bangla

অস্ট্রেলিয়ায় রেকর্ড ভিসা প্রত্যাখ্যানে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীরা চাপে

চলতি বছরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা অনুমোদনে কঠোর অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে আবেদন প্রত্যাখ্যানের হার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে, যা বিশেষ প্রভাব ফেলছে বাংলাদেশ, ভারত ও নেপালের শিক্ষার্থীদের ওপর।

২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক শিক্ষার্থী ভিসা প্রত্যাখ্যানের হার দাঁড়িয়েছে ৩২.৫ শতাংশে, যা গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ। এই প্রবণতা শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করছে এবং অনেকেই আর্থিক ও মানসিক চাপের মুখে পড়ছেন।

বাংলাদেশকে চলতি বছরের শুরু থেকে উচ্চ-ঝুঁকিপূর্ণ (এভিডেন্স লেভেল ৩) তালিকায় রাখায় ভিসা যাচাই প্রক্রিয়া আরও কঠোর হয়েছে। এর ফলে এপ্রিল পর্যন্ত বাংলাদেশি আবেদনকারীদের প্রায় ৪৭ থেকে ৫১ শতাংশ আবেদন বাতিল হয়েছে। ফেব্রুয়ারিতে এই হার ৫১ শতাংশে পৌঁছায়।

একই সময়ে ভারতীয় শিক্ষার্থীদের প্রায় ৪০ শতাংশ, নেপালের ৬০.২ শতাংশ, শ্রীলঙ্কার ৩৮ শতাংশ এবং ভুটানের ৩৬ শতাংশ আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। কিছু ক্ষেত্রে নির্দিষ্ট দেশের জন্য প্রত্যাখ্যানের হার ৬৫ শতাংশ পর্যন্ত উঠেছে। তবে চীনা শিক্ষার্থীদের ক্ষেত্রে এই হার প্রায় অপরিবর্তিত থেকে ৩ শতাংশেই রয়েছে।

This post was viewed: 36

আরো পড়ুন