সারাদেশে বজ্রপাতে ১৪ জনের প্রাণহানি

কালবৈশাখী ঝড়ের ফলে বজ্রাঘাতে সারাদেশে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ রোববার (২৬ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন জেলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে নিহতদের মধ্যে নারী, কৃষিশ্রমিক, শিশু ও শিক্ষার্থীও রয়েছেন। আবহাওয়া দপ্তরের তথ্য ও স্থানীয় প্রশাসনের দেওয়া প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধায়। […]
না ফেরার দেশে প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই

উপমহাদেশের প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই আর নেই। আজ রোববার (২৬ এপ্রিল) ভোরে দিল্লির একটি হাসপাতালে ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গুণী এই আলোকচিত্রীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার পরিবার। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে ভারতে আশ্রিত শরণার্থীদের জীবনসংগ্রাম ও যুদ্ধের ভয়াবহতা অত্যন্ত নিপুণভাবে ক্যামেরাবন্দি করেছিলেন রঘু রাই। ‘দ্য স্টেটসম্যান’ পত্রিকায় […]
কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ প্রবল ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে জেলার বিভিন্ন এলাকা। রোববার (২৬ এপ্রিল) রাত আনুমানিক দেড়টার দিকে শুরু হওয়া এ ঝড় প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়, এতে গাছ উপড়ে পড়া, ঘরবাড়ি বিধ্বস্ত এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর ও বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকা। ইতোমধ্যে […]
বিদ্যুৎহীন কেন্দ্রে মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা

পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় পরীক্ষা দিয়েছেন এসএসসি পরীক্ষার্থীরা। আজ রোববার (২৬ এপ্রিল) রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। পরীক্ষা কেন্দ্রে এমন কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা। এ সময় অনেকেই অভিযোগ করেন, তীব্র গরমে বিদ্যুৎহীন অবস্থায় পরীক্ষা দিতে গিয়ে বেহাল দশায় পড়তে […]
জরুরি সেবায় জ্বালানি রেশনিং প্রত্যাহার: প্রধানমন্ত্রী

পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে তিনি জানান। রোববার (২৬ এপ্রিল) সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক পয়েন্ট অব […]
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে, আর বাকি ৭ শিশু উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে। একই সময়ে রেকর্ডসংখ্যক ১ হাজার ৫৬৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যা একদিনে সর্বোচ্চ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে […]
এনআইডির নতুন ডিজি হলেন আনোয়ার পাশা

জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) পদে নতুন দায়িত্ব পেয়েছেন আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশা। পরিকল্পনা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত এই কর্মকর্তাকে নির্বাচন কমিশনে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ […]
এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস

জাতীয় সংসদের সদস্যদের জন্য দীর্ঘদিন ধরে চালু থাকা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করা হয়েছে। এ-সংক্রান্ত ধারা বিলুপ্ত করে রোববার (২৬ এপ্রিল) সংসদে একটি সংশোধনী বিল কণ্ঠভোটে পাস হয়েছে। ‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রেম্যুনিউরেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার, ১৯৭২ (সংশোধন)’ শীর্ষক বিলটি সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। পরে তা সর্বসম্মতভাবে পাস হয়। নতুন আইনের ফলে […]
একনেকে ১৩ হাজার কোটি টাকার ১৪টি প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ৫টি, সংশোধিত ৫টি এবং মেয়াদ বৃদ্ধি-সংক্রান্ত ৪টি প্রকল্প রয়েছে। মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন […]
তরুণ প্রজন্মকে ‘ইনস্ট্যান্ট কফির’ সাথে তুলনা শিক্ষামন্ত্রীর

দেশের তরুণ সমাজের বর্তমান জীবনধারা ও মানসিকতা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই উদ্বেগ জানান। শিক্ষামন্ত্রী বর্তমান প্রজন্মকে ‘ইনস্ট্যান্ট কফি’ সংস্কৃতির সঙ্গে তুলনা করেছেন। তার মতে, দেশের মোট জনসংখ্যার ২৭% […]
আবারও পাকিস্তান যাচ্ছে ইরানি প্রতিনিধিদল

আঞ্চলিক ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিক দৌড়ঝাঁপ অব্যাহত রেখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ওমান সফর শেষে আজ রোববার রাতেই পুনরায় পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে তার। এরপর তার রাশিয়ায় যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ। এর আগে, গতকাল শনিবার (২৫ এপ্রিল) ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক […]
গুলিতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ট্রাম্প, সন্দেহভাজন আটক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ ডিনারের বাইরে গুলির ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ গুলির শব্দ শোনা গেলে অনুষ্ঠানে থাকা অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত নিরাপত্তা বাহিনী ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে […]
ইরান–পাকিস্তান সম্পর্ক জোরদারে ঐক্যমত

ইরান ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে দুই দেশ। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে ঐক্যমতে পৌঁছান উভয় পক্ষ। শনিবার (২৫ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক […]
সাগর-রুনি হত্যা মামলার তদন্তে আরও ৬ মাস সময় দিল হাইকোর্ট

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আরও ছয় মাস সময় দিয়েছে হাইকোর্ট। রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত থাকলেও তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে পারেননি। […]
স্মার্টফোনের দাম আড়াই–তিন হাজারে নামানোর পরিকল্পনা সরকারের

দেশে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে ডিভাইসের দাম আড়াই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে নামিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। এমন উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য ডিজিটাল সেবা ব্যবহারের সুযোগ আরও সহজ হবে। শনিবার (২৫ এপ্রিল) ‘নতুন টেলিযোগাযোগ নীতিমালা: উদ্যোক্তাদের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং […]
উত্তরাঞ্চল ও সিলেটে ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে আবহাওয়া অধিদপ্তর ভারী বৃষ্টি ও ঝড়ের বিশেষ সতর্কতা জারি করেছে। এতে দুই বিভাগে জলাবদ্ধতা ও দমকা হাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। […]
মেক্সিকোতে দুই মার্কিন নাগরিকের মৃত্যু: গোয়েন্দা সংশ্লিষ্টতার গুঞ্জন

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় দুই মার্কিন নাগরিকের প্রাণহানির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় গণমাধ্যমে তাদের মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এজেন্ট হিসেবে উল্লেখ করা হলেও, এখনো বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটেনি। মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রিসভার বিবৃতি অনুযায়ী, নিহত ওই দুই ব্যক্তি মেক্সিকোর অভ্যন্তরে কোনো ধরনের গোয়েন্দা বা সামরিক অভিযান পরিচালনার অনুমতি পাননি। সরকারি তথ্যমতে, তাদের মধ্যে একজন পর্যটক হিসেবে […]
চার দশকের ব্যবধানে একই হোটেলে হামলার শিকার দুই মার্কিন প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে চালানো বন্দুক হামলার ঘটনা সামনে নিয়ে এসেছে চার দশক আগে একই হোটেলে ঘটা এক রক্তাক্ত ইতিহাসের স্মৃতিকে। শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে অংশ নিতে গিয়ে এই পরিস্থিতির মুখোমুখি হন প্রেসিডেন্ট ট্রাম্প। কর্মকর্তাদের তথ্যমতে, এক বন্দুকধারী শটগান হাতে হোটেলের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করার চেষ্টা […]
চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে আ.লীগ-ছাত্রলীগের ১২ জন নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) কোতোয়ালি থানা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল দুপুরে নিউ মার্কেট মোড় এলাকায় দায়িত্ব পালনকালে তারা জানতে পারে, পলোগ্রাউন্ড মাঠ এলাকা থেকে একটি মিছিল বের হয়েছে, যা টাইগারপাসমুখী […]
পাকিস্তানের উচ্চক্ষমতার ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ

চীনের শানসি প্রদেশের তাইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাকিস্তানের একটি উচ্চক্ষমতাসম্পন্ন রিমোট সেন্সিং ইমেজিং স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। শনিবার রাত স্থানীয় সময় ৮টা ১৫ মিনিটে লং মার্চ-৬ রকেটের মাধ্যমে ‘পিআরএসসি-ইও৩’ নামের এই উপগ্রহ মহাকাশে পাঠানো হয় এবং পরে এটি নির্ধারিত কক্ষপথে সফলভাবে স্থাপন করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে জানা গেছে, এটি লং […]