Skip to main content

Ridge Bangla

সারাদেশে বজ্রপাতে ১৪ জনের প্রাণহানি

কালবৈশাখী ঝড়ের ফলে বজ্রাঘাতে সারাদেশে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ রোববার (২৬ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন জেলায় এই প্রাণহানির ঘটনা ঘটে।

আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে নিহতদের মধ্যে নারী, কৃষিশ্রমিক, শিশু ও শিক্ষার্থীও রয়েছেন।

আবহাওয়া দপ্তরের তথ্য ও স্থানীয় প্রশাসনের দেওয়া প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধায়। সেখানে পাঁচজন নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ, জামালপুর ও ঠাকুরগাঁও জেলায় দুইজন করে মোট ছয়জন প্রাণ হারিয়েছেন। এছাড়া নাটোর, পঞ্চগড় এবং বগুড়া জেলায় একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে।

This post was viewed: 33

আরো পড়ুন