Skip to main content

Ridge Bangla

না ফেরার দেশে প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই

উপমহাদেশের প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই আর নেই। আজ রোববার (২৬ এপ্রিল) ভোরে দিল্লির একটি হাসপাতালে ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গুণী এই আলোকচিত্রীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার পরিবার।

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে ভারতে আশ্রিত শরণার্থীদের জীবনসংগ্রাম ও যুদ্ধের ভয়াবহতা অত্যন্ত নিপুণভাবে ক্যামেরাবন্দি করেছিলেন রঘু রাই। ‘দ্য স্টেটসম্যান’ পত্রিকায় কর্মরত অবস্থায় তার ধারণ করা সেই ঐতিহাসিক ছবিগুলো আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মুক্তিসংগ্রামের প্রকৃত চিত্র তুলে ধরেছিল।

তার তোলা ছবির ভিত্তিতে প্রকাশিত হয় ‘রাইজ অব আ ন্যাশন’ শীর্ষক বই ও আলোকচিত্র প্রদর্শনী। আলোকচিত্রের মাধ্যমে ইতিহাসের দলিল তৈরির স্বীকৃতিস্বরূপ ১৯৭২ সালে ভারত সরকার তাকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে।

This post was viewed: 56

আরো পড়ুন